,

রাজধানীর হাজারীবাগে পুলিশ-জঙ্গি বন্দুকযুদ্ধ, নিহত ২

1451801511নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাজারীবাগে মহানগর গোয়েন্দা পুলিশের জঙ্গি দমন সেলের সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় আব্দুল্লাহ নোমান (৩০) ও মো. কামাল হিরণ (৩৫) নামে দু’জন গুলিবিদ্ধ হয়। পরে তাদেরকে প্রথমে শিকদার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আনা হলে ‍কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বুধবার রাত সাড়ে ১২ টার দিকে শিকদার মেডিক্যাল হাসপাতালের পেছনে বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর আলিমুজ্জামান গোয়েন্দা পুলিশের বরাত দিয়ে বলেন, ‘শিকদার মেডিক্যালের পাশে গোপন সংবাদে গোয়েন্দারা অভিযান চালায়। গোয়েন্দাদের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা গুলি করতে থাকে। পুলিশও পাল্টা গুলি করে। এ সময় দু’জন গুলিবিদ্ধ হয়। রাত পৌনে ১ টার দিকে তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সানোয়ার হোসেনের এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘বুধবার রাত সাড়ে ১০ টার দিকে কামরাঙ্গিরচর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সোনার বাংলা নামের একটি জঙ্গি সংগঠনের ৩ জঙ্গিকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যে শিকদার মেডিক্যালের কাছে অভিযান পরিচালনা করলে এ ঘটনা ঘটে। নিহত দু’জন জঙ্গি কর্মকান্ডের সঙ্গে জড়িত।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে