,

নিজের সমালোচনায দীপিকা

deepika-padukone_640x480_51432548933বিনোদন ডেস্ক : ‘আয়না, আয়না, পৃথিবীর সবচেয়ে সুন্দর কে?’ আয়না বারবার আপনার কথা বললে জেনে রাখবেন, কোথাও গড়বড় আছে। শুধু প্রশংসার গদগদ কথায় ভেসে যাওয়া কোনো কাজের কথা নয়। নিন্দুকেরে বাসতে হয় সবার চেয়ে ভালো। নিন্দুকের আয়নায় নিজেকে দেখে নিতে হয়। সবচেয়ে ভালো হয়, নিজেই যদি হতে পারেন নিজের সমালোচক।
আত্মতুষ্টিতে শিল্পীর মরণ। এটা জানেন বলেই দীপিকা বলছেন, ‘আমি কিন্তু নিজের ব্যাপারে খুবই কঠোর। আমার যে সমালোচনাই করা হোক, সেটা সব সময়ই আমার উপকারেই আসে। কারণ, আমি সব সময়ই সমালোচনাকে ইতিবাচকভাবে নিই। গঠনমূলকভাবে দেখার চেষ্টা করি।’
২০১৩ সালে টানা চারটি সুপারহিট ছবি উপহার দিয়েছেন। ২০১৪ সাল ভালো–মন্দ মিশিয়ে কাটলেও গত বছরের শেষ টেনেছেন পিকু, তামাশার পর বাজিরাও মাস্তানির সাফল্য দিয়ে। ওম শান্তি ওম-এর কাঁচা অভিনেত্রীটি আজ বলিউডের ১ নম্বর মুকুটের দাবিদার। সঞ্জয়লীলা বানশালি যাঁর গুণমুগ্ধ ভক্ত, সে দীপিকা ভুল থেকে, সমালোচনা থেকে শিখে শিখে নিজেকে গড়েছেন বলেই তো! ইন্ডিয়ান এক্সপ্রেস।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা