,

ক্ষতিপূরণ ও চাকরির আশ্বাসেই পাল্টালো ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি

12439238_220030355005419_7775759214049964421_nনিজস্ব প্রতিবেদক : নগদ ক্ষতিপূরণ ও চাকরির আশ্বাসেই শান্ত হলো ব্রাহ্মণবাড়িয়ার উত্তপ্ত পরিস্থিতি। পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মাহবুবুর রহমানের সঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষকসহ জেলার শীর্ষস্থানীয় আলেমদের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে অ্যাডিশনাল ডিআইজি নিহত মাদ্রাসা ছাত্রের পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দেন এবং নিহতের পরিবারে পুলিশে চাকরি করার মতো উপযুক্ত কেউ থাকলে চাকরি দেয়ার আশ্বাস দেন। এর আগে সদর মডেল থানার ২ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে নেয়া হয়।
সভায় আলেমদের পক্ষ থেকে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বর্তমানে জেলা আওয়ামী লীগ সদস্য মাহমুদুল হক ভূইয়া ও জেলা ছাত্রলীগ সভাপতি মাসুম বিল্লাহসহ ঘটনার সঙ্গে জড়িতদের মঙ্গলবার রাত ১২ টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়। অ্যাডিশনাল ডিআইজি তাদেরকে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন। দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। এরপরই হরতাল প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
পুলিশসূত্রে জানা যায় , পুলিশ মহাপরিদর্শকের পক্ষ থেকে নিহতের পরিবারকে এক লাখ টাকা দেয়ার ঘোষণা দেয়া হয়। জেলা প্রশাসন থেকেও সহায়তার আশ্বাস দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা