,

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবে ৮ মামলা, আসামি ৬ হাজার

brah1_354086316ব্রাহ্মণবাড়িয়ায় গত সোমবার রাতে দফায় দফায় মাদ্রাসা ছাত্র-ব্যবসায়ী-পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় মাসুদুর রহমান (২০) নামে এক ছাত্র নিহতের পর মঙ্গলবার দিনভর ঘটা তাণ্ডবে পৃথক আটটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৩ জানুয়ারি) সারাদিনে এসব মামলা দায়ের করা হয়। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় সাতটি ও আখাউড়া রেলওয়ে থানায় একটি মামলা হয়। এসব মামলায় ৪৪ জনের নামোল্লেখসহ মোট ছয় হাজার ৯৪ জনকে আসামি করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সেকেন্ড অফিসার উপ পরিদর্শক (এসআই) ইশতিয়াক আহমেদ সাত মামলা রুজু হওয়ার বিষয়টি এবং আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার একটি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।
সদর থানা সূত্রে জানা যায়, সোমবার রাতের সংঘর্ষের ঘটনায় ওই রাতেই সদর থানার এসআই আলী আক্কাস বাদী হয়ে জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৪৪ জনের নামোল্লেখ করে  এবং অজ্ঞাত ২৫০ জনের নামে মামলা দায়ের করেন। পরদিন মঙ্গলবার বিকেলে পুলিশবাহী পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় সদর থানার এসআই রুবেল ফরাজী বাদী হয়ে অজ্ঞাতনামা সাত/আটশ’ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
একই দিন সদর হাসপাতাল ভাঙচুরের ঘটনায় হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) রানা নুরুস শামস বাদী হয়ে অজ্ঞাতনামা সাত/আটশ’ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।
এছাড়া ইন্ডাস্ট্রিয়াল স্কুল ভাঙচুরের ঘটনায় প্রধান শিক্ষক চমন সিকান্দার জুলকার নাঈন  অজ্ঞাতনামা আট/নয়শ’ জনের বিরুদ্ধে মামলা করেন। প্রশিকার কার্যালয় ভাঙচুরের ঘটনায় ম্যানেজার হুমায়ূন কবির বাদী হয়ে অজ্ঞাতনামা সাত/আটশ’ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। হালদারপাড়া এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় ব্যবসায়ী ফেরদৌস বাদী হয়ে অজ্ঞাতনামা তিন/চারশ’ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদের কার্যালয় ভাঙচুরের ঘটনায় সংগঠনের সম্পাদক বাছির দুলাল বাদী হয়ে আট/নয়শ’ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায়  স্টেশন মাস্টার মহিদুর রহমান বাদী হয়ে আখাউড়া রেলওয়ে থানায় অজ্ঞাতনামা ১২শ’ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

 

সূএ:  বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা