,

টোয়েন্টি ২০ বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে

t 20_112403২০১৬ টোয়েন্টি ২০ বিশ্বকাপের আসর বসবে ভারতে। টোয়েন্টি ২০ বিশ্বকাপের ষষ্ঠ আসর ১১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে। তার আগে বিশ্ব ভ্রমণে বের হয়েছে টোয়েন্টি২০ বিশ্বকাপের ট্রফি। ১৩ ডিসেম্বর ভারতের মুম্বাই থেকে ট্রফির ভ্রমণ শুরু হয়েছে। ভ্রমণের ধারাবাহিকতায় এবার বিশ্বকাপ ট্রফি আসছে বাংলাদেশেও।বুধবার রাতের মধ্যেই ট্রফিটি বাংলাদেশে এসে পৌঁছানোর কথা। আর তা দুই দিনের জন্য বসুন্ধরা সিটি শপিং মলে এটি প্রদর্শনের জন্য রাখা হবে।
আইসিসি সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানের পেশোয়ারে আর্মি পাবলিক স্কুলে সোমবার ও মঙ্গলবার টোয়েন্টি ২০ বিশ্বকাপের ট্রফি প্রদর্শিত হয়েছে। ২০১৪ সালের ১৬ ডিসেম্বর সন্ত্রাসী হামলা হয়েছিল পেশোয়ারের ওই স্কুলে। স্কুলের শিক্ষার্থীদের খুশি করতেই মূলত সেখানে এই ট্রফি উন্মোচন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
বসুন্ধরা সিটি শপিং মলে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা ট্রফি প্রদর্শনীতে এটির সঙ্গে ছবি তুলে নিজেদের কাছে স্মৃতিময় করেও রাখতে পারবেন। এ প্রদর্শনীতে বাড়তি আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এবং বিসিবির কর্মকর্তারা। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত তা সবার জন্য উন্মুক্ত থাকবে। যে কেউ ট্রফির সঙ্গে ছবি ও সেলফি তুলতে পারবেন।

১২টি দেশ ঘুরে দিলিতে ট্রফির ভ্রমণ শেষ হবে ১ ফেব্রুয়ারি। বাংলাদেশে ট্রফির প্রদর্শনী শেষে শ্রীলঙ্কাতে ১৭ ও ১৮ জানুয়ারি বিশ্বকাপের ট্রফি অবস্থান করবে। ২৬ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ট্রফিটি অস্ট্রেলিয়ায় ভ্রমণ শেষে ১ ফেব্রুয়ারি দিলিতে পৌঁছবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা