,

ব্রাহ্মণবাড়িয়ায় বৃহস্পতিবারের মধ্যে ‘বন্ধ’ মাদ্রাসাগুলো খুলে দেয়ার আল্টিমেটাম

160112091217_brahmanbaria_640x360_bbc_nocredit_112250_112367নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ায় ‘বন্ধ করা’ দুইটি মাদরাসা বৃহস্পতিবারের মধ্যে খুলে দেয়ার আল্টিমেটাম দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় হামলা ও হাফেজ মাসউদ হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে দলটি। একইসঙ্গে এসব ঘটনার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হককে দায়ী করে মন্ত্রিসভা থেকে তার অপসারণও দাবি করা হয়। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ- এর আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এসব দাবি করেন। ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুছিয়ার ছাত্র হাফেজ মাসউদ আহমেদের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ এবং ক্ষোভও প্রকাশ করেছেন তিনি। তিনি বলেন- আওয়ামী লীগ সরকারের গত টার্মেও ব্রাহ্মণবাড়িয়ায় কুরআনের ৬ জন হাফেজকে শহীদ হতে হয়েছিল। এবারও সেই ধারাবাহিকতায় মাদরাসা ছাত্রকে শহীদ করা হলো।

হাফেজ মাসউদকে কেন হত্যা করা হলো প্রশাসনের কাছে তা জানতে চেয়ে রেজাউল করীম বলেন, সরকারকে এর সকল দায়-দায়িত্ব বহন করতে হবে। মাদরাসা বন্ধ করে, ছাত্রদের শহীদ করে ইসলামের গণজাগরণ ঠেকানো যাবে না। সর্বত্র প্রতিবাদ ও প্রতিরোধের আগুন জ্বলে উঠলে সরকারের শেষ রক্ষা হবে না।

 

শীর্ষ নিউজ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে