শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জান্নাতে প্রবেশের সহজ ১২টি উপায়

jjjj-400x208পরকালের অনন্ত সুখ ও শান্তির ঠিকানা জান্নাত। প্রতিটি মুসলমান জান্নাত লাভের আশা করে। কোরআন-হাদিসে জান্নাত পাওয়ার সহজ কিছু উপায় বলে দেয়া হয়েছে। তন্মধ্যে ১২টি সহজ উপায় হলো:
১. একত্ববাদের সাক্ষ্য দেয়া : জান্নাতে প্রবেশের প্রথম উপায় হলো শাহাদাত তথা একথার সাক্ষ্য দেয়া যে, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, যিনি একক, যার কোনো শরীক নেই। আর মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল। হাদিসে এসেছেÑ “যে ব্যক্তি এ কথার সাক্ষ্য দিবে যে, ‘এক ও অদ্বিতীয় আল্লাহ ছাড়া আর কোনো প্রকৃত মাবুদ নেই, তাঁর কোনো শরিক নেই, আর মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর বান্দা ও রাসুল, ঈসা আলাইহিস সালাম তাঁর বান্দা ও রাসুল এবং আল্লাহর কালেমা যাকে তিনি মারিয়ামের নিকট প্রেরণ করেছেন এবং আল্লাহর পক্ষ থেকে রূহ, আর জান্নাত সত্য, জাহান্নাম সত্য’। আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন, তার আমল যাই হোক না কেন”। [বুখারি ও মুসলিম]
২.আসমাউল হুসনা মুখস্থ করা : আল্লাহর সুন্দর সুন্দর নামসমূহ মুখস্থ করা এবং এ নামগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা জান্নাতে প্রবেশের একটি উপায়। হজরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘আল্লাহর নিরান্নব্বইটি নাম আছে। যে ব্যক্তি এ নামগুলো গণনা করবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে’। [বুখারি ও মুসলিম]
৩.কোরআন তেলাওয়াত করা : নিয়মিত পবিত্র কোরআন তেলাওয়াত করা জান্নাতে প্রবেশের অন্যতম উপায়। হজরত আবু উমামা থেকে বর্ণিতÑ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘যে ব্যক্তি প্রতি ফরজ নমাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাতবাসী হবে’। [নাসায়ি, তাবারানি, ইবনে হিববান]। অন্য হাদিসে হজরত আনাস রা. বর্ণনা করে বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘৩০টি আয়াত বিশিষ্ট কুরআনের একটি সুরা, এর পাঠকের জন্য জান্নাতে না নেয়া পর্যন্ত সুপারিশ করতেই থাকবে। সুরাটি হলো ‘তাবারাকা’ (তথা সূরা মূলক)। [তাবারানি এটি বর্ণনা করেছেন এবং আলবানি বিশুদ্ধ বলেছেন]
৪.জ্ঞান অর্জন করা : যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ইলমে দীন তথা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে, আল্লাহ তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। হজরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি ইলমে দীন হাসিলের উদ্দেশ্যে রাস্তায় বের হয়, এর বিনিময়ে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সুগম করে দেন’। [মুসলিম]
৫.আল্লাহর জিকির করা : আল্লাহর তাসবিহ, তাহলিল (লা ইলাহা ইল্লাল্লাহ) এবং তাকবিরের ফজিলত সম্পর্কে আবদুল্লাহ ইবন মাসউদ রা. বলেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘মেরাজের রাতে ইবরাহিম আলাইহিস্ সালামের সাথে আমার সাক্ষাৎ হলে তিনি বললেন, হে মুহাম্মাদ! তোমার উম্মাতকে আমার সালাম বলো এবং তাদেরকে এ সংবাদ দাও যে, জান্নাতের মাটি সুন্দর, পানি মিষ্টি, আর জান্নাত সমতল এবং এর বৃক্ষরাজি সুবহানাল্লাহ, আলহামদুল্লিাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার’। [তিরমিজি]
৬.অজুর পর কালিমায়ে শাহাদাত পাঠ করা : উকবাহ ইবন আমের রা. থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তোমাদের কেউ সুন্দর করে অজু করার পর যদি বলে, ‘আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, লা-শারিকা লাহু, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহ (অর্থ : আমি আল্লাহর নামে সাক্ষ্য দিচ্ছি যে, তিনি ছাড়া কোনো প্রভু নাই। তার কোনো শরিকও নাই। আর মুহম্মদ সা. তার বান্দা ও রাসুল)’ তার জন্য জান্নাতের ৮টি দরজাই উন্মুক্ত করে দেয়া হবে, সে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করবে। [মুসলিম]
৭.জান্নাত লাভের জন্য দোয়া করা : আল্লাহর নিকট জান্নাত চেয়ে দোয়া করলে, জান্নাত তখন আমিন আমিন বলে সমর্থন করে। আনাস রা. বলেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘যে ব্যাক্তি ৩ বার আল্লাহর নিকট জান্নাত চায়, জান্নাত তখন বলে, ‘হে আল্লাহ্! ঐ ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাও। পক্ষান্তরে যে ব্যক্তি ৩ বার জাহান্নামের আগুন থেকে মুক্তি চেয়ে দোয়া করে, জাহান্নাম বলে, হে আল্লাহ্ ওই ব্যক্তিকে দোযখের আগুন থেকে মুক্তি দাও।’ [তিরমিজি, নাসায়ি, ইবনে মাজাহ]
৮.নামাজের প্রতি যতœবান হওয়া : সালাত হলো দ্বীনের খুঁটি। আল্লাহ আমাদের উপর দিন-রাতে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আল্লাহর নিকট প্রিয় ইবাদত হলো তাঁর ফরজ কাজসমূহ আদায় করা। যে ব্যক্তি আল্লাহর নির্দেশ অনুযায়ী ফরজ কাজসমূহ আদায় করে, সে জান্নাতে প্রবেশ করবে। ওবাদা ইবন সামেত রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আল্লাহ বান্দাদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। সুতরাং যে ব্যক্তি নামাজসমূহের হকে কোনো প্রকার কমতি ও তাচ্ছিল্য না করে সঠিকভাবে আদায় করে, তার জন্য আল্লাহর এ অঙ্গিকার যে, তিনি তাকে জান্নাত দান করবেন। আর যে এগুলোর ব্যাপারে কমতি ও তাচ্ছিল্য করে আদায় করবে, তার প্রতি আল্লাহর কোনো অঙ্গিকার নেই। তিনি চাইলে তাকে শাস্তিও দিতে পারেন, আবার ক্ষমাও করতে পারেন’। [মুয়াত্তা মালেক, মুসনাদে আহমাদ, সুনানে আবু দাউদ]
৯.ইসলামের উত্তম দিকগুলোর প্রসার করা : আবদুল্লাহ ইবন সালাম থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘হে মানব সকল! সালামের প্রসার কর। খাদ্য দান কর। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখ। লোকেরা ঘুমিয়ে গেলে রাতে নফল নামজ আদায় কর। তাহলে শান্তির সাথে জান্নাতে প্রবেশ করবে’। [তিরমিজি, ইবনে মাজাহ]
১০.নামাজের কাতারে ফাঁকা স্থান পূরণ করা : মুসল্লিদের মাঝে যে ফাঁক স্থন দেখা যায় তা আপনি পূরণ করলে আপনার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হয়। হজরত আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি নামাজের কাতারের ফাঁকা জায়গা পূরণ করলো, এর দরুন আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেবেন এবং তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন’। [তাবারানি]
১১.মাসজিদ নির্মাণ করা : আপনি যদি মাসজিদ নির্মাণ করেন অথবা মাসজিদ নির্মাণে সহযোগিতা করেন, তাহলে আল্লাহ আপনার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করবেন। উসমান ইবন আফফান রা. থেকে বর্ণিত যে, তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর জন্য মাসজিদ তৈরি করলো, আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করবেন’’। [বুখারি ও মুসলিম]
১২.আল্লাহর পথে ব্যয় করা : আল্লাহ অধিকাংশ ক্ষেত্রে তাঁর মুত্তাকি বান্দাদেরকে এ বলে আখ্যায়িত করেছেন যে, ‘তারা আল্লাহর পথে ব্যয় করে’। হজরত হুজাইফা রা. থেকে বর্ণিত তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দান খয়রাত করে, এর দরুন তাকে জান্নাতে দেয়া হবে’। [মুসনাদে আহমাদ]