,

পেঁয়াজের রস দিয়ে কেঁদেছিলেন ওবামা!

2016_01_06_12_08_44_AkDpTpSpAk6ibpQJ5TojbHtWgpPFK6_originalবক্তৃতার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার কান্নার সত্যতা ও চোখের জল ফেলার নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বক্তৃতা দিতে গিয়ে পেঁয়াজের রস লাগিয়ে চোখে জল এনেছিলেন বলেও অভিযোগ উঠেছে।

কিছুদিন আগে বক্তৃতার সময় চোখের জল ফেলে বিশ্ব মিডিয়ার আলোচনার কেন্দ্রে এসেছিলেন তিনি। তবে তার সেই কান্নার সত্যতা নিয়ে নানা প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্রে। ফক্স নিউজের একজন উপস্থাপিকার সরাসরি অভিযোগ, সেদিন শিশুদের প্রতি আবেগ থেকে নয় পেঁয়াজের রস লাগিয়ে চোখে জল এনেছিলেন ওবামা।

২০১২ সালের ডিসেম্বরে কানেকটিকাট অঙ্গরাজ্যে স্যান্ডি হুক স্কুলে বন্দুক হামলায় হতাহতদের কথা স্মরণ করেই ওবামা সেদিন কেঁদেছিলেন। ওই হামলায় ২০ শিশু নিহত হয়। এর পর থেকেই দেশটিতে অবাধে বন্দুকের লাইসেন্স না দেয়ার দাবি জোরদার হয়। এ নিয়ে পক্ষে-বিপক্ষে বেশ কাদা ছোঁড়াছুড়িও হয়েছিল তখন।

ফক্স নিউজ চ্যানেলের উপস্থাপিকা অ্যানড্রিয়া ট্যানটারোস মঙ্গলবার বলেন, ‘বন্দুক হামলায় নিহতদের স্মরণ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবামা কাঁচা পেঁয়াজ ব্যবহার করে চোখে পানি এনেছিলেন। ওবামা আগে থেকেই একটি পেঁয়াজ এনে রেখেছিলেন যেন তিনি বন্দুক হামলায় নিহত শিশুদের জন্য মায়া কান্না কাঁদতে পারেন’। ফক্স নিউজ চ্যানেলের উপস্থাপিকার এ তথ্য প্রকাশের পর বিভিন্ন মহলে চলছে নানা গুঞ্জন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা