,

পড়শি , হিট হলো ইউটিউবে(ভিডিও)

GjXTajob8Lye-500x356ইউটিউবে প্রকাশিত হওয়ার এক সপ্তাহ যেতে না যেতেই দেড় লাখের বেশি দেখা হয়ে গেছে পড়শির গাওয়া প্রথম রবীন্দ্রসঙ্গীত ‘আমারো পরান যাহা চায়’।
৫ জানুয়ারি নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেন পড়শি। ৭ জানুয়ারি ফেইসবুকে নিজের ভ্যারিফায়েড পেইজে গানটি পোস্ট করে তিনি লেখেন, “প্রথমবারের মত রবীন্দ্র সঙ্গীত করার চেষ্টা করলাম । দুঃসাহস ই বলতে হবে । আশা করছি সবার কাছে ভালো লাগবে গান এবং মিউজিক ভিডিওটি ।”
রিপোর্ট লেখা পর্যন্ত গানটি দেখা হয়েছে ১ লাখ ৭২ হাজার বারের বেশি। ইউটিউব ব্যবহারকারীদের অনেকে আবার জানিয়েছেন তাদের মতামত।
আদনান আবিদ খান লেখেন, “গানটা আসলেই অনেক সুন্দর করে গাওয়া হয়েছে। অ্যাকিউস্টিক টিউনে গানটা আলাদা একটা মাত্রা সৃষ্টি করেছে। পড়শী তার গায়কীতে নতুন মাত্রা যোগ করেছে, যা তার ভার্সেটাইলিটির প্রমাণ। রবীন্দ্রনাথ ঠাকুরের গানের এমন নতুন রূপ অবশ্যই প্রশংসার দাবীদার। জয় হোক নতুন কিছুরৃ”
জাবালা নূর ফাহিমা লেখেন, “এক কথায় অসাধারণ।”
মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন পড়শি নিজে, সঙ্গে ছিলেন তৌহিদ আবির রাজকুমার। রবীন্দ্রযুগের আবহে নির্মিত মিউজিক ভিডিওটিও পছন্দ করেছেন ভক্তরা, লাইক করেছেন ১ হাজার ১১৭ জন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা