,

নিউক্যাসল-ম্যানইউ পয়েন্টে ভাগাভাগি

2016_01_13_12_01_26_w4oKtWoMlroebzShcwIJB01FCHby8n_originalস্পোর্টস ডেস্ক : পল ডামেটের শেষ মিনিটের গোলে কপাল পুড়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। জয়ের খুব কাছাকাছি থেকেও পূর্ণ পয়েন্টবঞ্চিত হয়েছে লুইস ফন গালের শিষ্যরা। মঙ্গলবার রাতে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে রেড ডেভিলসরা।

পয়েন্ট খোয়ানোয় চতুর্থ স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের সঙ্গে পয়েন্টে সমতা আনার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে দলটি। এই ড্র-তে ২১ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে ছয়ে অবস্থান ম্যানইউরা। অপরদিকে সমান ম্যাচে মাত্র ১৮ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে থেকে রেলিগেশন শঙ্কায় রয়েছে নিউক্যাসল।

ম্যানইউ শুরুতে ২-০ গোলে এগিয়ে যায়। পেনাল্টি থেকে ওয়েন রুনি ৯ মিনিটে করেন প্রথম গোল। আর ৩৮ মিনিটে জেসে লিনগার্ডস ব্যবধান দ্বিগুণ করতে সক্ষম হন। দুই গোলে পিছিয়ে পরেও নাটকীয়ভাবে ম্যাচে সমতা ফেরায় নিউক্যাসল। জিওরজিনিও উইজনালডাম প্রথমার্ধেই এক গোল করে ব্যবধান কমিয়ে রাখেন। ৬৭ মিনিটে আকেজান্ডার মিত্রোভিচ পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরান নিউক্যাসলকে।

শেষ বেলায় নাটকীয়তা আরো জমে ওঠে। ৭৯ মিনিটে দ্বিতীয় গোল করে রুনি আবারো এগিয়ে দেন ম্যানইউকে। তখন পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল দলটি। কিন্তু পল ডামেট শেষ মুহূর্তে সেই স্বপ্ন ভেঙে দেন। একেবারে শেষ মিনিটে এসে গোল করে ম্যানইউর নিশ্চিত পয়েন্টে ভাগ বসান। তাই দুই গোলে এগিয়ে গিয়েও ৩-৩ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়তে হয় ফন গালের দলকে।

এই ড্র-কে হারের সমান কষ্টের বলে অভিহিত করেন ম্যানইউ কোচ ফন গাল। তিনি বলেন, ‘অবশ্যই অনুভূতিটা হারের বেদনার। আমি ছেলেদের সর্বোচ্চ দেয়ার জন্য বলেছি। তারা সেভাবেই কাজ করেছে। তবে যখন রেফারি পেনাল্টি দেন তখন আর কিই বা করার থাকে। আমরা অন্তত ছয়টি গোল করতে পারতাম এই ম্যাচে। সফল হলে বছরের শুরুতে লিভারপুলের বিপক্ষে ম্যাচ থেকে নিয়ে টানা তিনটি জয় আমরা পেতাম।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা