,

মুসলমানদের অপমান করা ঠিক নয় : ওবামা

160113030102_barack_obama_state_of_the_union_address_640x360_reuters_nocreditআন্তর্জাতিক ডেস্ক : কিছুক্ষণ আগে দেয়া স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে বারাক ওবামা আসন্ন নির্বাচনে রিপাবলিকান দলের সম্মুখ সারির প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে বক্তব্য দিয়েছেন।
মার্কিন কংগ্রেসে তিনি এই ভাষণ দেন।
এতে তিনি বলেন, “যখন কোনও রাজনীতিবিদ নিজ দেশের বা বিদেশের মুসলিমদের অপমান করে বক্তব্য দেয়, যখন কোনও মসজিদ ভাংচুর করা হয়, সেটা আমাদেরকে নিরাপদ করে না।”
“এটা সঠিক নয়। এটা বিশ্বের চোখে আমাদেরকে ছোট করে ফেলে। এটা আমাদের লক্ষ্যে পৌঁছনোকে কঠিন করে তোলে। এটা আমাদের দেশের সাথে প্রতারণা করবার সামিল”।
তার এই বক্তব্য দেবার সময় উপস্থিত কংগ্রেস নেতৃবৃন্দ করতালিতে ফেটে পড়েন। মুসলমান এবং অভিবাসীদের নিয়ে করা বিভিন্ন বক্তব্যের কারণে সমালোচিত হয়ে আসছেন ট্রাম্প।
প্রেসিডেন্ট ওবামার ওই স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ চলাকালে ডোনাল্ড ট্রাম্পও সেখানে উপস্থিত ছিল।
প্রেসিডেন্ট হিসেবে নিজের শেষ মেয়াদের একেবারে শেষ প্রান্তে চলে এসেছেন বারাক ওবামা।
আজ ছিল তার শেষ স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ।
মার্কিন কংগ্রেসেরে সামনে দেয়া বার্ষিক এই ভাষণে প্রথা অনুযায়ী পরবর্তী বছরের জন্য নতুন নতুন পরিকল্পনা এবং সরকারের আসন্ন নতুন নীতিমালা তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্টরা।
কিন্তু আজকের ভাষণে প্রেসিডেন্ট ওবামা নতুন পরিকল্পনা তুলে ধরার বদলে নিজের বিগত কার্যক্রমের গুরুত্ব তুলে ধরাতেই বেশী মনযোগী ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা