,

সাঈদীর সঙ্গে দেখা করছেন আইনজীবীরা

131404_1ঢাকা: একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর সঙ্গে তার আইনজীবীরা সাক্ষাৎ করবেন।

বুধবার বেলা ১১টার দিকে তার চার আইনজীবী এই সাক্ষাতের জন্য কেন্দ্রীয় কারাগারে যাবেন। এরা হলেন- অ্যাডভোকেট তাজুল ইসলাম, সাইফুর রহমান, ইউসুফ আলী ও মতিউর রহমান আকন্দ।

সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলেছেন, রাষ্ট্রপক্ষের রিভিউ আবেদনের পর আমরাও রিভিউ আবেদন করার সিদ্ধান্ত নিয়েছি। সে বিষয়ে বাবার দিকনির্দেশনা নিতে আইনজীবীরা বেলা ১১টা থেকে ১২টার দিকে কেন্দ্রীয় কারাগারে সাক্ষাৎ করবেন।

তিনি বলেন, ‘ইতোমধ্যে রিভিউ প্রসঙ্গে আমাদের প্যানেল ল’ইয়াররা অনেক প্রস্তুতি নিয়ে রেখেছেন, সে বিষয়গুলো বাবার সঙ্গে শেয়ার করবেন। বাবার কোনো পরামর্শ বা গাইড লাইন থাকলে আইনজীবীদের বলবেন।’

তবে, সাঈদীর সঙ্গে দেখা করে আজই রিভিউ আবেদন করা হবে কি না সে বিষয়টি স্পষ্ট করে বলেননি মাসুদ সাঈদী।

এদিকে, আইনজীবীদের সাক্ষাতে অনুমতির বিষয়ে এখন পর্যন্ত কারা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গতকাল মঙ্গলবার মানবতাবিরোধী অপরাধের মামলায় সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে সর্বোচ্চ (ফাঁসি) সাজা চেয়ে রিভিউ করে রাষ্ট্রপক্ষ।

২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর তৎকালীন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সাঈদীর মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেয়।

অন্য চার বিচারপতি হলেন— বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দীন চৌধুরী।

মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনালে সাঈদীর বিরুদ্ধে গঠিত ২০টি অভিযোগের মধ্যে আটটি প্রমাণিত হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে