,

মৃত প্রেমিককে বিয়ে করলেন তরুণী!

dead_0আন্তর্জাতিক ডেস্ক :  ‘স্বর্গ থেকে প্রেম আসে, স্বর্গে চলে যায়’, ‘প্রেমের মরা জলে ডোবে না’—যুগে যুগে প্রেম নিয়ে এমন অনেক শ্লোক শোনা গেছে। প্রেমকে স্বর্গীয় বিষয় হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যে প্রেম বাধা ডিঙিয়েছে জীবন-মৃত্যুর।

কল্পিত সেই প্রেমের নমুনা বাস্তবেও যে দেখা যায় না, তেমনটা নয়। থাইল্যান্ডের তরুণী নান থিপ্পাহারাটের কথাই ভাবুন না। প্রেমের প্রতিদান হিসেবে সদ্য প্রয়াত প্রেমিক ফিয়াটকে বিয়ে করেছেন তিনি।

দুজনের সেই প্রেমকাহিনীর আবেগঘন বর্ণনা দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মেইল অনলাইন।

সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, সম্প্রতি অনুষ্ঠিত অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রেমিক ফিয়াটকে বিয়ে করেন থিপ্পাহারাট। যদিও থাইল্যান্ডের আইন কড়াকড়ি হওয়ায় তাঁদের বিয়েটি আইনি স্বীকৃতি পায়নি। তবে এতে উপস্থিত লোকজন চোখের জলে দিয়েছেন বিয়ের স্বীকৃতি। আর সামাজিক যোগাযোগমাধ্যমে সেই বিয়ের খবর ও ছবিগুলো তৈরি করেছে আবেগঘন পরিবেশের।

মেইল অনলাইনের খবরে আরো বলা হয়, কিছুদিন পরই বিয়ে হওয়ার কথা ছিল ফিয়াট আর থিপ্পাহারাটের। কিন্তু বিয়ের আগেই পরলোকগমন করেন ফিয়াট। এরপরও দীর্ঘদিনের লালিত স্বপ্নটাকে বাস্তব রূপ দিয়েছেন থিপ্পাহারাট।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা