,

রোনালদোর মূর্তির গায়ে ‘মেসি’ লিখে দিল দুর্বৃত্তরা

160113025208_ronaldo_statue_640x360_twitter_nocreditরেয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি ব্রোঞ্জ মূর্তির পিঠে বার্সেলোনা তারকা লিওনেল মেসির নাম ও জার্সি নম্বর লিখে দিয়েছে একদল দুর্বৃত্ত।

রোনালদোর নিজ শহর পর্তুগালের মাদেরিয়া শহরে ২০১৪ সালের ডিসেম্বর মাসে এই প্রমাণ আকারের ব্রোঞ্জ মূর্তিটি স্থাপন করা হয়।

সোমবার রাতে ফিফার বর্ষসেরা ফুটবলার বা ব্যালন ডি অর পুরষ্কার জেতেন আর্জেন্টাইন ফরোয়ার্ড ও বার্সেলোনার তারকা ফুটবলার লিওনেল মেসি।

ওই পুরষ্কারের দৌড়ে ক্রিস্টিয়ানো রোনালদোও ছিলেন এবং জরিপে তিনি দ্বিতীয় স্থান অধিকার করেন।

নিজের ব্রোঞ্জ মূর্তির পাশে ক্রিশ্চিয়ানো রোনালদো: ফাইল চিত্র

এর পরেই দেখা যায় মাদেরিয়ায় রোনালদোর ওই মূর্তিটির পিঠে কে বা কারা লাল কালিতে ইংরেজিতে ‘মেসি’ এবং তার নিচে ‘১০’ সংখ্যাটি লিখে রেখেছে।

উল্লেখ্য, বার্সেলোনা এবং আর্জেন্টিনা দলে লিওনেল মেসি ১০ সংখ্যা-ধারী জার্সি পরিধান করেন।

খবরে জানা যাচ্ছে, ঘটনাটি মাদেরিয়ার কর্তৃপক্ষের নজরে আসবার পরে বুধবারই মূর্তিটির পেছন থেকে এই লেখাগুলো মুছে ফেলা হয়েছে।

কিন্তু এরই মধ্যে ব্যাপারটি রোনালদো ভক্তদের মনে ব্যাপক ক্ষোভের সঞ্চার করেছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা