,

মাসিকের ব্যথা কমানোর কিছু টিপস

1452612616স্বাস্থ্য ডেস্ক : মাসিকের ব্যথা কমাতেমাসিকের সময় মেয়েদের একটি কমন সমস্যা হচ্ছে পেট ও পিঠে ব্যথা অনুভব করা। এ থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু টিপস জানিয়েছেন দিল্লির ইরেনে আইভিএফ সেন্টারের পরিচালক ইন্দিরা গনেশান।
তিনি জানান, মাসিকের সময় তল পেট এবং পিঠে ব্যথা হলে গরম পানির সেঁক দেয়া যেতে পারে। এ জন্য হালকা গরম পানি হট ওয়াটার ব্যাগয়ে ভরে কিছুক্ষণ চেপে রাখলে আরাম পাওয়া যায়। এ ছাড়া বেশি অসুস্থ বোধ করলে কুসুম গরম পানি দিয়ে গোসল করলেও উপকার পাওয়া যাবে।
যে কোনো এসেনশিয়াল তেল দিয়ে হালকা মালিশেও ব্যথা কমে আসবে। তাছাড়া হালকা ব্যয়াম এ সময় ব্যথা উপশমে বেশ কার্যকর।
জেসমিন টি, আদা চা, ক্যামমাইল টি মাসিকের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এগুলো যে শুধু ব্যথা কমাতে সাহায্য করবে তা নয়, রক্ত ক্ষরণের ফলে শরীরের পানির ভারসাম্যও রক্ষা করতে সাহায্য করবে।
এ সময় প্রচুর ভিটামিন বি, ই, সি সমৃদ্ধ খাবার খেতে হবে। কারণ এই উপাদানগুলো মাসিকের ব্যথা কমাতে সাহায্য করে। এ ছাড়া আঁশ সমৃদ্ধ খাবার, প্রচুর ফল ও সবজি খেতে হবে। তাছাড়া ঘৃতকুমারী বা অ্যালোভেরা রসের শরবত ও পেঁপে খেলেও ব্যথায় আরাম পাওয়া যাবে।
অতিরিক্ত দুগ্ধজাত খাবার, মাংস এবং শুঁটিজাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। চা ও কফি, অর্থাৎ ক্যাফেইন এড়িয়ে চলতে হবে। ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলতে হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা