,

পুলিশের নির্যাতনের শিকার রাব্বী ঢামেকে ভর্তি

2016_01_12_22_29_28_jnTcjMbtceZ3ZasWoqysEqCOyHlOOi_originalনিউজ ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুর থানার এক এসআইয়ের নির্যাতনের শিকার বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীকে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে ঢামেকের ১০২ নম্বর ওয়ার্ডে (ক্যাজুলিটি ইউনিট-২) ভর্তি করা হয়। মাথায় যন্ত্রণা এবং বুকে ব্যাথা থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও তার শরীরের অন্যান্য জায়গাতেও ব্যাথা রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় আঘাতের কারণে তাকে নিউরোলজি বিভাগে বদলী করা হবে।

বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশন্স বিভাগের কর্মকর্তা গোলাম রাব্বীর ভাষ্য অনুযায়ী, গত শনিবার রাতে মোহাম্মদপুর তাজমহল রোডে এক আত্মীয়ের বাসা থেকে ফেরার পথে তাকে আটক করে পুলিশ। এরপর তাকে মাদকসেবী বানানোর ভয় দেখিয়ে উপ-পরিদর্শক (এসআই) মাসুদ অর্থ আদায়ের চেষ্টা করেছিলেন। এ চেষ্টায় তাকে মারধরও করা হয়। বিষয়টি জানাজানি হলে গত সোমবার অভিযুক্ত এসআই মাসুদ শিকদারকে প্রত্যাহার করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে