,

পর্ন আসক্তিতে শীর্ষে যুক্তরাষ্ট্র, তৃতীয় ভারত

1452597119ডেস্ক রিপোর্ট : সারাবিশ্বের দেশসমূহের মধ্যে পর্ন আসক্তিতে সবার উপরে ক্ষমতাধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরেই রয়েছে ব্রিটেন। আর তালিকার তৃতীয় স্থানে রয়েছে এশিয়ার প্রভাবশালী রাষ্ট্র ভারত। সমীক্ষায় এমন এক প্রতিবেদন প্রকাশ করেছে প্রথম সারিতে থাকা একটি পর্নসাইট।
ভারতের নারী-পুরুষ-কিশোর-কিশোরীরা ২০১৫ সালে প্রতি সেকেন্ডে গড়ে ৭৫ জিবি পর্ন ডাটা ডাউনলোড করেছে বলে জানিয়েছে সাইটটি। প্রতিজনে ১২টি পর্নো ভিডিও ডাউনলোড করেছেন বলেও রিপোর্টে জানানো হয়। সব মিলিয়ে আপাত রক্ষণশীল দেশটিতে পর্নোগ্রাফি দর্শকের সংখ্যা মাত্র দু’হাজার ১২০ কোটি!
গত বছর দেশটিতে পর্নসাইটগুলোর ব্লকের সিদ্ধান্ত নিরে দেশের একাংশের রোষানলে পড়েন নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকার। ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগও উঠেছিল সে সময়।
নারীদের ভিতর পর্ন দেখায় সবার উপর ফিলিপাইনের নারীরা। এরপর ব্রাজিল। আর এখানেও তৃতীয় স্থানেই অবস্থান করছে ভারত।
ভারতের প্রায় দেড় লাখ মানুষ নিয়মিত পর্নোগ্রাফি দেখতে অভ্যস্ত বলে জানিয়েছে আর একটি ওয়েবসাইট। পর্নোগ্রাফি নিয়ে শুধু পুরুষরাই নন, নারীরাও সমান উৎসাহী। ২০১৪ সালে ভারতের ২৬ শতাংশ নারী পর্ন দেখেছেন। যা ২০১৫ সালে বেড়ে দাঁড়িয়েছে ৩০ শতাংশে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা