বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সুড়ঙ্গ কেটে ব্যাংক লুট : সোহেলের ৫ বছর কারাদণ্ড

2016_01_12_23_13_30_aGEnnYfwuXBZsF22bcDuBsSRF4jIGN_originalকিশোরগঞ্জ : কিশোরগঞ্জে সুড়ঙ্গ খুঁড়ে সোনালী ব্যাংকের ভল্ট থেকে ১৬ কোটি ৪০ লাখ টাকা লুটের চাঞ্চল্যকর ঘটনায় প্রধান আসামি সোহেল রানাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার সন্ধ্যায় চাঞ্চল্যকর এ মামলার রায় দেন কিশোরগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হামিদুল ইসলাম।

আজ মঙ্গলবার ছিল এ মামলায় আদালতে অভিযোগ গঠনের দিন। চার্জ গঠনের সময় সোহেল রানা অভিযোগ স্বীকার করে নেয়ায় তাকে এ দণ্ড দেন আদালত। এ মামলার অপর তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আদালত।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৬ জানুয়ারি কিশোরগঞ্জ সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের ভল্ট থেকে ১৬ কোটি ৪০ লাখ টাকা লুট হয়। ভল্টরুম থেকে পাশের একটি বাড়িতে সোহেলের ভাড়া কক্ষ পর্যন্ত সুড়ঙ্গ করে এ টাকা লুট করা হয়। ২৯ জানুয়ারি ওই দিন সপ্তাহের প্রথম কার্যদিবসে টাকা লুটের বিষয়টি ধরা পড়ে।

এ ঘটনায় ওই দিন রাতে সোনালী ব্যাংকের ডিজিএম শেখ আমানুল্লাহ বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে হাইকোর্টের নির্দেশে মামলার তদন্ত ভার র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনা প্রকাশ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই ৩০ জানুয়ারি দুপুরে রাজধানীর শ্যামপুর থেকে সোহেল ও তার ছোট ভাই ইদ্রিসকে গ্রেপ্তার করে র‌্যাব। সেখান থেকে লুট করা ১৬ কোটি ৪০ লাখ টাকার মধ্যে তাদের কাছ থেকে পাঁচটি বস্তাভর্তি ১৬ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা উদ্ধার করা হয়। ১ ফেব্রুয়ারি সোহেলের ভাড়া নেয়া রাজধানীর কদমতলীর মদিনা মসজিদ সংলগ্ন অপর একটি ৬ তলা বাসা থেকে উদ্ধার হয় আরো আড়াই লাখ টাকা।

এ ঘটনায় সোহেল ছাড়াও গ্রেপ্তার করা হয় তার ছোট ভাই ইদ্রিস মুন্সী, ইদ্রিছ মুন্সী, বান্ধবী মাহিলা আক্তার হিমা ও
ব্যাংকের এমএলএসএস আবুবকর সিদ্দিককে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান