,

খালেদার সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ

full_967236589_1452615061বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সৌদি আরবের সফররত দুই যুবরাজ।সৌদি যুবরাজ তুর্কি বিন আবদুল্লাহ আল সউদ ও বেতের বিন আবদুল্লাহ আল সউদ মঙ্গলবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাড়িতে যান।বাদশা আবদু্ল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে যুবরাজদ্বয় ঢাকা এসেছেন।তাদের সঙ্গে খালেদার বৈঠকে ইসলামী উম্মার শান্তি ও অগ্রগতিসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় বলে বিএনপি নেতারা জানিয়েছেন।ইসলামিক উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট আহমেদ মোহাম্মদ আলী, সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচ এম আল মুতাইরি বৈঠকে উপস্থিত ছিলেন।খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, সৌদি আরবে চেয়ারপারসনের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ ইনামুল হক চৌধুরী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা