,

ভয়ঙ্কর পরমাণু বোমা বানাচ্ছে আমেরিকা!

full_1659028857_1452608376আর্ন্তজাতিক ডেস্ক : ‘বাজারে’ একেবারে ‘নতুন প্রজন্মে’র পরমাণু বোমা আনছে ওয়াশিংটন! আকারে অনেকটাই ছোট। তবে ডানাওয়ালা। একটা নয়, চার-চারটি ডানা। যে ডানাগুলোকে ইচ্ছে মতো ঘোরানো যাবে। বাঁকানো-চোরানো যাবে। পর পর ১২টা স্কেলকে সাজিয়ে রাখলে লম্বায় যতটা হয়, নতুন মার্কিন বোমা ওই টুকুই। ১১.৮ ফুট।
ভূগর্ভে, পরীক্ষামূলক ভাবে ছোট ছোট পরমাণু বোমা ফাটনোর প্রস্তুতি শুরু করে দিয়েছে আমেরিকা। তার জন্য সুড়ঙ্গ খোঁড়ার কাজ আগেই শুরু হয়ে গিয়েছিল মার্কিন মুলুকে নেভাদার মরুভূমিতে। এ বার আকাশ থেকে সব কিছু ‘বুঝে-শুনে’ নিতে চক্কর মারা শুরু করেছে মার্কিন যুদ্ধবিমান। মানে, ‘কাউন্টডাউন’ শুরু হয়ে গিয়েছে। যে কোনও মুহূর্তে পরমাণু বোমা ফাটাতে পারে আমেরিকা।

পেন্টাগন সূত্রের খবর, আমেরিকা অনেক বেশি শক্তিশালী এই পরমাণু বোমা ‘বাজারে’ আনছে একেবারে নতুন মোড়কে। যার নাম- ‘বি-সিক্সটি ওয়ান-টুয়েলভ’। এর আগের মার্কিন পরমাণু বোমার সংস্করণটির নাম ছিল- ‘বি-সিক্সটি ওয়ান’।

নতুন মার্কিন পরমাণু বোমাটি আকারে অনেকটাই ছোট। কিন্তু, তার লেজের দু’ পাশে রয়েছে দু’টি করে মোট চারটি ডানা। সেই নতুন মার্কিন পরমাণু বোমা লম্বায় পুরোপুরি বারো ফুটও নয়। কোন লক্ষ্যে আঘাত হানা হবে, তার ওপর নির্ভর করে, ওই পরমাণু বোমার বিস্ফোরণ ক্ষমতা বাড়ানো-কমানো যাবে। এই প্রথম কোনও পরমাণু বোমার বিস্ফোরণ ক্ষমতাকেও ‘রিমোট কন্ট্রোর্লে’ নিয়ন্ত্রণ করা যাবে বলে মার্কিন পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞদের দাবি। এর ফলে, বিস্ফোরণের জেরে ভূমিকম্পের সম্ভাবনাকে কমানো যাবে।

দিনকয়েক আগে উত্তর কোরিয়া পরীক্ষামূলক ভাবে হাইড্রোজেন বোমা ফাটানোর পর বড় মাপের ভূমিকম্প হয়েছিল তার আশপাশের এলাকায়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.১।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা