,

স্মিথ-বেইলির সেঞ্চুরিতে ভারতের বড় স্কোরও কাজে আসলো না

during the Victoria Bitter One Day International Series match between Australia and India at WACA on January 12, 2016 in Perth, Australia.

স্পোর্টস ডেস্ক : এক ম্যাচে তিন সেঞ্চুরি। প্রথমটা ভারতের ওপেনার রোহিত শর্মার। পরের দুইটা অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ এবং ব্যাটসম্যান জর্জ বেইলির। তবে রোহিতের শতক ম্লান করে দিয়ে ম্যাচ জেতালেন স্মিথ এবং বেইলি।

মঙ্গলবার পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম একদিনের ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

ব্যাট করতে নেমে রোহিত শর্মা এবং বিরাট কোহলির ব্যাটের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩০৯ রান সংগ্রহ করে সফরকারীরা। রোহিত শর্মা ১৭১ রান করে অপরাজিত থাকেন। ১৬৩ বলের ইনিংসে ৭টি ছয় এবং ১৩টি চার মারেন তিনি। এছাড়া বিরাট কোহলি ৯১ রান করেন।

অস্ট্রেলিয়ার পক্ষে ফকনার ২টি এবং হ্যাজলউড ১টি উইকেট লাভ করেন।

৩১০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে স্বাগতিক অস্ট্রেলিয়া ৪ বল হাতে রেখেই ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে অধিনায়ক স্মিথ ১৪৯ এবং জর্জ বেইলি ১১২ রান করেন।

ভারতের পক্ষে চরন ৩টি এবং অশ্বিন ২টি উইকেট লাভ করেন। আজকের ম্যাচে অভিষেক হয় চরনের।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা