,

নিজের সেরাটা দিতে চান সোহান

2016_01_07_18_19_21_Td3OZ35qJYJZM1ns9gYyyUudS5duuW_originalস্পোর্টস ডেস্ক : খুলনার ছেলে নুরুল হাসান সোহান। এবারই প্রথম ডাক পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম সিরিজই হচ্ছে তার ঘরের মাঠ খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। জিম্বাবুয়ের বিপক্ষে সেই টি-২০ সিরিজে খেলার সুযোগ পেলে ভালো করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। সিরিজের প্রথম ম্যাচ আগামী ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার দুপুরে শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন শেষে সোহান সাংবাদিকদের কাছে নিজের এ স্বপ্নের কথা উল্লেখ করেন। সোহান বলেন, ঘরের মাঠে ভালো অনুশীলন করছি। কিপিং ও ব্যাটিং অনুশীলন করছি। ভালো লাগছে। ঘরের মাঠ বলে আলাদা কিছু নেই। তবে এটি কিছুটা লাকি ভেন্যু। ম্যাচে সুযোগ পেলে যতটুকু পারি টিমের জন্য খেলার চেষ্টা করবো।’

দলে নিজের বিশেষ কোনো ভুমিকায় গুরুত্ব দিচ্ছেন না। দলের প্রয়োজনে যে কোনো দায়িত্ব পালন করতে প্রস্তুত উল্লেখ করে সোহান বলেন, ‘টিমের প্রয়োজনে যে কোন জায়গাতে ব্যাটিং, ফিন্ডিং বা কিপিং করতে আমার কোনো সমস্যা নাই। আমি প্রধানত কিপিংটা এনজয় করি। সেই সঙ্গে ব্যাটিংয়ের দুর্বল পয়েন্ট রয়েছে সেখানে কাজ করছি। সামনের সিরিজের দিকে লক্ষ্য থাকবে। আসলে টি-২০ খেলতে গেলে টিম অনুযায়ী আমাদের ভালো করতে হবে।’

সাকিব-মুশফিকদের মতো সিনিয়ররা সহযোগিতা করছেন উল্লেখ করে সোহান বলেন, ‘ড্রেসিংরুমে সিনিয়র যারা রয়েছেন মাশরাফি, মুশফিক, সাকিব, তামিম, রিয়াদ ভাই তারা নূতন হিসেবে আমাকে সাপোর্ট করছেন। আন্তর্জাতিক ক্রিকেটের টেম্পারম্যান্ট ও চাপটা কিভাবে সামলে নিতে হয় এসব বিষয়ে সিনিয়রা আমাকে সহায়তা করছেন।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা