,

তামিলনাড়ুর সৈকতে ভেসে উঠলো কয়েকশ তিমি (ভিডিওসহ)

84721_129ভারতের দক্ষিণাঞ্চলের তামিলনাড়ু প্রদেশের টুটিকোরিনের তিরুচেন্দুর সৈকতে মঙ্গলবার কয়েকশ তিমি ভেসে উঠেছে। এর মধ্যে অন্তত ২৫টির মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় সরকারি ও মেরিন বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে তিমিগুলো উদ্ধার করে তদন্তু শুরু করেছে। খবর আইবিটাইমস ও এনডিটিভির। সরকারি কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত জীবিত তিমিগুলোকে সমুদ্রে নামিয়ে দেয়া হয়েছে। এদের মধ্যে ২৫টি মৃত তিমি পাওয়া গেছে। টুটিকোরিনের মৎস্য বিভাগের সহকারী পরিচালক আইজ্যাক জয়াকুমার বলেন, সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত তিরুচেন্দুর সৈকতের বিভিন্ন জায়গায় তিনশ থেকে চারশ তিমি ভেসে উঠতে দেখা গেছে। এদিকে, এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা আলান্থালাই ও কাল্লামোঝি এলাকার প্রায় ১৬ কিলোমিটার বিস্তীর্ণ উপকূল জুড়ে শতাধিক ছোট তিমিকে পড়ে থাকতে দেখা যায়। তিমিগুলোকে বাঁচাতে সারা রাত ধরে সমুদ্রে পাঠাতে চেষ্টা করেন মৎস্যজীবীরা। এক মৎস্যজীবী বলেন, তিমিগুলো বিকেল ৫টা থেকে উপকূলে আসা শুরু করে। এটা খুবই অদ্ভূত। ১৯৭৩ সালে যখন আমরা ছোট ছিলাম তখন একবার এরকম দেখেছিলাম। তবে এত পরিমাণে নয়। জয়াকুমার বলেন, স্থানীয় বিশেষজ্ঞরা সম্প্রতি সমুদ্রের স্রোতের পরিবর্তন এনেছে। এ কারণে তিমিগুলো উপরে উঠে আসতে পারে। তবে এর পেছনে ঠিক কি কারণ রয়েছে তা জানাতে পারেননি তিনি। এছাড়া গত কয়েকদিন ওই অঞ্চলে আবহাওয়ারও কোনো পরিবর্তন হয়নি, যার কারণে তিমিগুলো ভেসে আসবে। তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে ছয়শ কিলোমিটার দূরে টুটিকোরিন সমুদ্র সৈকত অবস্থিত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা