বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝাড়ু হাতে রাস্তায় প্রধান বিচারপতি!

666_98302নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার আন্দোলনে সামিল হয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্ট এলাকায় ঝাড়ু হাতে তাকে ময়লা-আবর্জনা পরিস্কার করতেও দেখা গেছে। এসময় দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকনও উপস্থিত ছিলেন।

এদিন সকাল ১১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের যৌথভাবে পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করে। এর উদ্বোধন করেন প্রধান বিচারপতি এসকে সিনহা।

উদ্বোধনী বক্তব্যে সিনহা বলেন, গাড়ির ধোঁয়া থেকে ঢাকা শহরকে কলুষমুক্ত রাখতে প্রয়োজনে হেঁটে কোর্টে যাব।

ভারতের প্রসঙ্গ টেনে প্রধান বিচারপতি বলেন, দিল্লির মুখ্যমন্ত্রী শহরকে কলুষমুক্ত রাখতে গাড়ি চলাচলের ক্ষেত্রে জোড়-বিজোড় (একদিন জোড় নম্বরের গাড়ি ও তার পরের দিন বেজোড় নম্বরের গাড়ি চলাচলের অনুমতি) নিয়ম মেনে চলার কথা বলেছেন। সেই সময় ভারতের প্রধান বিচারপতি কলুষমুক্ত নগরীর জন্য বাসে বা হেঁটে কোর্টে যাওয়ার কথা বলেছিলেন। ওনার সঙ্গে একমত হয়ে আমিও একই কথা বলছি।

তিনি আরও বলেন, বাংলাদেশের কোনো মেয়র এই প্রথম পরিচ্ছন্নতা কার্যক্রম হাতে নিয়েছেন। এজন্য সাঈদ খোকনকে সাধুবাদ জানাই। আমি টিভিতে দেখেছি, পুরান ঢাকায় তিনি নিজেই ময়লা পরিষ্কার করেছেন।

সুয়ারেজ লাইনের সংযোগ বন্ধ করে বুড়িগঙ্গা ক্লিন করলে ঢাকা আরও সুন্দর হবে মন্তব্য করে তিনি বলেন, সিউলের একজন মেয়র তার শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রেখেছেন। পরে তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হয়েছিলেন। ঢাকাকে পরিচ্ছন্ন রাখতে আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, আমাদের ঢাকা শহর বিভিন্ন সংকটে জর্জরিত। এর মধ্যে অপরিচ্ছন্নতা অন্যতম। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তার জনবলের কথা চিন্তা করে ২০১৬ সালকে পরিচ্ছন্নতা বছর ঘোষণা করেছে।

তিনি বলেন, আমাদের একার পক্ষে এ শহরকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। এজন্য সবাইকে মেয়রের ভূমিকা পালন করতে হবে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান