বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

এখনো থমথমে ব্রাহ্মণবাড়িয়া, শহরে আগুন, দুই প্লাটুন বিজিবি মোতায়েন

20160112_122740
www.amaderbrahmanbaria.com

20160112_124324

আমিরজাদা চৌদুরী  : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কয়েক দফায় মাদ্রাসাছাত্রদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে আহত হাফেজ মাসুদুর রহমান (১৮) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হওয়ার ঘটনায় শহরে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকেই শহরের হাসপাতাল রোড, লোকনাথ ময়দান ও টি.এ রোডে টায়ার জ্বালিয়ে ও বাঁশ ফেলে বিক্ষোভ করে সড়ক অবরোধ করে রেখেছেন কয়েকশ মাদ্রাসাছাত্র। এর ফলে ওই সড়কগুলো দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।এদিকে, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল ৬টা থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরে দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই বিজিবি সদস্যদের শহরের বিভিন্ন পয়েন্টে টহল দিতে দেখা গেছে।

20160112_124308

এ ব্যাপারে ১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নজরুল ইসলাম আমাদের ব্রাহ্মণবাড়িয়া .কম বলেন, বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। মোতায়েনকৃত এসব বিজিবি সদস্যরা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

‘বলিউড স্টাইলে’ ধরা দিলেন মিম

নেটিজেনদের কটাক্ষের শিকার কারিনা কাপুর

লিটন-শান্তদের খেলা ফ্রিতে দেখতে পারবেন যারা

নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই : সেনাপ্রধান

ঢাকা-চট্টগ্রামে ভূকম্পন অনুভূত

রাজনৈতিক মতাদর্শ দেখে প্রিজাইডিং অফিসার নির্ধারণ হচ্ছে : আসিফ মাহমুদ

প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরে বাংলাদেশ-জাপান চুক্তি

যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য চুক্তির ঘোষণা, কমছে শুল্ক

দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার

এবারের নির্বাচনে শীর্ষ ১০ ধনী প্রার্থী

৬ আর্থিক প্রতিষ্ঠানকে অবসায়নের সিদ্ধান্ত

‎সাবেক সচিব আবু আলম শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা