বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজকের মধ্যে জড়িতদের গ্রেফতার না করলে যেকোনো পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে: আল্লামা শফী

12439083_1537623339897606_6084695983743960866_nআজ মঙ্গলবারের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধ হওয়া দুইটি মাদরাসা খুলে না দিলে এবং মাদরাসায় হামলা ও ছাত্র নিহতের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার না করলে যেকোনো পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী ও মহাসচিব জুনাইদ বাবুনগরী। আল্লামা শফীর বরাত দিয়ে হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জানান, দুইটি মাদরাসা বন্ধের ঘটনায় এদেশের আলেম-ওলামাসহ ধর্মপ্রাণ মানুষ মর্মাহত। মাদরাসা খুলে না দিয়ে উল্টো নিরপরাধ ছাত্রদের ওপর হামলা-গুলি চালিয়ে একজন ছাত্রকে হত্যা করা হয়েছে।তিনি বলেন, আজকের মধ্যে দুইটি মাদরাসা খুলে দিতে এবং হামলা ও ছাত্র নিহতের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। অন্যথায় যেকোনো পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে। সরকার যদি দোষীদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা না করে তাহলে ওলামায়ে কেরাম মাঠে নামতে বাধ্য হবে।

 

শীর্ষ নিউজ

এ জাতীয় আরও খবর

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা পারভীন

বিমানবন্দরে মানবপাচার চক্রের সহযোগী ২০ পুলিশ কর্মকর্তা

গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন

হাম ও উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু

শিক্ষার্থীদের জীবন থেকে অতিরিক্ত ২ বছর বাঁচাতে কাজ করছি: শিক্ষামন্ত্রী

৩৫ হাজার কোটি টাকায় রাজবাড়ীতে হবে পদ্মা ব্যারাজ

বাউফলের নিখোঁজ ৪ স্কুলছাত্রী চার দিন পর গাজীপুর থেকে উদ্ধার

ভুল করে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হলো এক মাসের শিশুকে

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

দেশের ১০ জেলায় রাতেই হতে পারে ঝড়

হার্ট অ্যাটাকে মারা গেলেন অভিনেতা-প্রযোজক দিলীপ রাজ

যুক্তরাষ্ট্রের ফুটবলে সর্বোচ্চ আয়কারী মেসি