,

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে আহত মাদ্রাসা ছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের ত্রিমুখী সংঘর্ষে আহত হাফেজ মাসুদুর রহমান (২০) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে জেলা সদর হাসপাতা1লে তার মৃত্যু হয়। নিহত মাসুদ ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ভাদুঘর এলাকার হাফেজ ইলিয়াস মিয়ার ছেলে।
নিহত মাসুদের সহপাঠীরা জানান, সোমবার রাতে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় মাসুদ পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হন। পরে তাকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন।
তবে পুলিশের গুলিতে মুত্যর অভিযোগ অস্কীকার করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারি পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ বলেন, একজন মাদ্রাসা ছাত্রের মুত্যর খবর আমরা শুনেছি। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে সেটি এখনো স্পষ্ট নয়।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা