বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চিত্রনায়িকা মৌসুমীর কিশোরগঞ্জে প্রবেশকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ

2018নিউজ ডেস্ক : কিশোরগঞ্জে চিত্রনায়িকা মৌসুমী আরএফএল প্লাস্টিক কোম্পানীর একটি শোরুম উদ্ভোধনকে কেন্দ্র করে মুসল্লী, পুলিশ ও মৌসুমি ভক্তদের মধ্যে ত্রিমূখী ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের প্রাণ কেন্দ্র শহীদি মসজিদের সামনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
প্রত্যক্ষদর্শী ও একাধিক সূত্রে জানা গেছে, রবিববার দুপুরে চিত্রনায়িকা মৌসুমি কিশোরগঞ্জ জেলা শহরের পুরানথানা এলাকায় শহীদি মসজিদ সংলগ্ন একটি আরএফএল প্লাস্টিক কোম্পানীর শোরুম উদ্ভোধন করার কথা ছিল। কিন্তু নায়িকা মৌসুমী সিলেট থেকে দুপুরের দিকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হন।
কিশোরগঞ্জ শহরে পৌঁছতে তার সন্ধ্যা হয়ে যায়। এদিকে কিশোরগঞ্জে নায়িকা পৌছার সংবাদ পেয়ে মৌসুমির হাজারো ভক্তরা শহীদি মসজিদের সামনে ভীড় জমায়। মৌসুমী শোরুমে আসার পূর্বে অপেক্ষামান ভক্তদের শান্তনা দিতে আয়োজকরা প্রজেক্টেরের মাধ্যমে মৌসুমীর বিজ্ঞাপণ প্রচার করলে মসজিদে নামাজের বিঘ্ন ঘটে।
নামাজ শেষে মুসল্লীরা ও মাদ্রাসার ছাত্ররা ক্ষিপ্ত হয়ে লাঠিসোঠা নিয়ে ভক্তদের ধাওয়া দেয়। এসময় তাদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে পুলিশ, মুসল্লী ও ভক্তদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়নের মাধ্যমে পরিস্থিতি নিয়ত্রণে আনে। এদিকে ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর শুনে মৌসুমী তার গাড়ী নিয়ে পুলিশের হেফাজতে কিশোরগঞ্জ মডেল থানায় আশ্রয় নেয়। পরে থানা থেকে রাত ৮টার দিকে নায়িকা মৌসুমী ঢাকায় ফিরে যান।
কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, মসজিদ সংলগ্ন শোরুমটিকে ঘিরে হাজারো ভক্ত হৈ-হোল্লা করায় মুসল্লীরাও উত্তেজিত হলে এমন ঘটনা ঘটেছে। তবে এখানকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান