,

নাকের কালচে ছোপ দূর করুন ঘরোয়া উপায়ে

1452496688লাইফস্টাইল ডেস্ক : অনেকের নাকের দুই পাশে কালচে ছাপ দেখা যায়। বিশেষ করে শীতে এই সমস্যা বেড়ে যায়। তবে ঘরোয়া উপায়ে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। সেজন্য ১ চামচ মুলতানি মাটি, চার-পাঁচটি লবঙ্গগুঁড়া, গোলাপজলে মিশিয়ে নাকের উপর লাগিয়ে রাখতে হবে। শুকিয়ে এলে ধুয়ে ফেলুন। নাকের উপর থেকে কালো ছোপ দূর করতে টকদই, মধু ও ডিমের সাদা অংশ এক সঙ্গে মিশিয়ে প্যাক হিসেবেও ব্যবহার করতে পারেন।

ব্ল্যাক হেডসের হাত থেকে রক্ষা পেতে মসুর ডাল আর আতপ চাল নারিকেলের পানিতে সারারাত ভিজিয়ে রাখতে হবে। পরের দিন রোদে শুকিয়ে গুঁড়া করে এর সঙ্গে কমলালেবুর খোসা বাটা ও ডিমের সাদা অংশ মিশিয়ে নাকে লাগিয়ে রাখুন। মিনিট দশেক পর এর উপর দুধ দিয়ে নরম করে বৃত্তাকারে মালিশ করে তুলে ফেলুন।

নাকের কালো ছোপ দূর করতে ঘরেই তৈরি করে নিন মাস্ক। দই, ডিম, মধু ও সামান্য পরিমাণ হলুদ একসঙ্গে মিশিয়ে নাকের ওপর লাগিয়ে রাখুন। মিনিট দশেক পরে ধুয়ে ফেলুন। ফলে সব সময় নাকের উপর ও চারপাশ পরিষ্কার থাকবে। নাকে কালো ছোপ থাকলে নারিকেল তেলের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মালিশ করলে উপকার পাওয়া যাবে।

নাকের পাশে বা ত্বকের যে কোন জায়গায় হোয়াইট হেডস হলে তা কখনও চাপ দিয়ে বের করার চেষ্টা করবেন না। অনেক সময় শরীরের বিভিন্ন সমস্যার কারণে কালচে ছোপ হতে পারে। তখন অবশ্যই ডাক্তারের পরামর্শ নেয়া উচিত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা