,

বার্সাকে টপকে শীর্ষস্থান পুনরুদ্ধার অ্যাতলেটিকোর

1452521047স্পোর্টস ডেস্ক : লা লিগায় আবারো শীর্ষস্থানে উঠে এলো ডিয়েগো সিমিওনের অ্যাতলেটিকো মাদ্রিদ। শনিবার গ্রানাডাকে ৪-০ গোলে উড়িয়ে শীর্ষে উঠে আসে বার্সেলোনা। একদিন পরেই সেল্টা ভিগোকে ২-০ ব্যবধানে হারিয়ে পুরনো মসনদ পুনরুদ্ধার করে অ্যাতলেটিকো মাদ্রিদ।
রোববার ম্যাচে গোলশুন্য শেষ হয় প্রথমার্ধ। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই অ্যাটলেটিকো মাদ্রিদকে এগিয়ে দেন অ্যান্তোনি গ্রিজমান। লা লিগায় এটি ফরাসি এই স্ট্রাইকারের দশম গোল। ম্যাচের ৭৯ মিনিটে দলের হয়ে জয়সূচক গোলটি করেন বেলজিয়ান মিডফিল্ডার ইয়ানিক কারাসকো।
এর আগের দিন মেসির হ্যাটট্রিকে বার্সেলোনা গ্রানাডাকে ৪-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সা। তবে অ্যাতলেটিকো জয় পাওয়ায় ১৯ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে আবারো শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদের নগরপ্রতিদ্বন্দ্বীরা। এক ম্যাচ কম খেলে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সা। তৃতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা