,

‘যানজট দেখলে আমার দুঃখ হয় না’ (ভিডিও)

65468789797-400x250প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমাবেশে আসার পথে আমি যানজটে পড়েছিলাম। তবে এ যানজট দেখলে আমার দুঃখ হয় না। বরং আমি আনন্দিত হই যে, বাংলাদেশের মানুষের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি পেয়েছে, তারা গাড়ি ক্রয় করার মতো সক্ষমতা অর্জন করেছে।
সোমবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রতাবর্তন দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন।
রাজধানী ঢাকার যানজট সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, উত্তরা থেকে বাংলাদেশ ব্যাংক মাত্র আধাঘণ্টায় যেতে পারবে মানুষ। এটি সম্ভব হবে মেট্রোরেলের মাধ্যমে। আধুনিক প্রযুক্তিতে এই রেল হবে, আকাশ পথে যাবে। এ ছাড়া যানজট নিরসনে ফ্লাইওভার রয়েছে, এ ছাড়া আরও কাজ করা হচ্ছে।
শেখ হাসিনা বলেন, কোনো কিছুতেই আমাদের দেশের কিছু মানুষকে সুখী করা যায় না। যতই দেই, কেন যেন কিছু কিছু লোক সুখি হয় না। আমরা দেশের অবকাঠামো উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। বাংলাদেশের মানুষের আর্থিক স্বচ্ছলতা বেড়েছে। আমরা আরও এগিয়ে যাবো।
তিনি বলেন, যানজট মোকাবেলায় বিভিন্ন কর্মসূচি নিয়েছি। দুইজন নির্বাচিত মেয়র এনিয়ে কাজ করে যাচ্ছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেট্রোরেল যাবে এ নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, যার জন্য চুরি করি সেই বলে চোর। সুবিধা তো শিক্ষার্থীদেরও হবে, এটা একটু বুঝতে হবে। তারা তো দ্রুত যাতায়াত করতে পারবে এই রেল সুবিধা হলে।

https://www.youtube.com/watch?v=4htwcHONDVc

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা