বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টেলিফোনে বিয়ে করার সঠিক পদ্ধতি

biya-2-400x258তানিয়া আক্তার মুনআমাদের সমাজে প্রায়ই টেলিফোনে বিয়ে-শাদীর কথা শোনা যায়। বিশেষ করে অনেক প্রবাসী টেলিফোনে বিয়ে করে থাকেন। কিন্তু তাদের অনেকেই জানেন নাÑ মোবাইল-ফোনে বিয়ে করার সঠিক পদ্ধতি কি? ফলে অনেক বিয়েই ইসলামি শরিয়ত মোতাবেক সম্পন্ন হচ্ছে না। অথচ বিয়ের পর তারা দিব্যি ঘর সংসার করে যাচ্ছেন।
টেলিফোনে বিয়ের ব্যাপারে ইসলামের বক্তব্য স্পষ্ট। তার আগে বিয়ের মৌলিক কিছু বিষয় জেনে নেয়া উচিত। বিয়ে মানবজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিয়ের মাধ্যমে শারীরিক চাহিদা পূরণের সঙ্গে সঙ্গে অনেক গোনাহের কাজ থেকেও বেঁচে থাকা যায়। বিয়ে মানুষের মন পরিষ্কার করে। চক্ষু শান্ত রাখে। জীবনে ভারসাম্য প্রতিষ্ঠা করে। ইসলামী বিধানমতে বিয়ের অন্যতম শর্ত হলোÑ দু’জন সাক্ষী থাকতে হবে। সাক্ষী ছাড়া বিয়ে কোনোভাবেই সঠিক হবে না। হজরত ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, ‘সাক্ষী ছাড়া কোনো বিয়ে হয় না।’ [তিরমিজি]। অপর এক হাদিসে রয়েছে, ‘যেসব মহিলা সাক্ষী ছাড়া বিয়ে করে, তারা ব্যভিচারিণী। [তিরমিজি]।
ফতোয়ার কিতাবে একথাও উল্লেখ রয়েছে যে, বিয়ে অনুষ্ঠানে বর বা বরের উকিল এবং কনে বা কনের উকিল একই বৈঠকে একই স্থানে সশরীরে উপস্থিত থাকতে হবে এবং সে অনুষ্ঠানে সাক্ষীরাও সশরীরে উপস্থিত থেকে বর বা বরের উকিল ও কনে বা কনের উকিলের ইজাব-কবুল সরাসরি ও সামনাসামনি শুনতে হবে। তবেই তাদের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে, অন্যথায় নয়। [ফতোয়ায়ে আলমগিরি : ১/২৬৯]।
এ থেকে বোঝা যায়Ñ সাক্ষীরা যদি বিয়ের অনুষ্ঠানে বর বা বরের উকিল এবং কনে বা কনের উকিলের কথা সশরীরে সামনাসামনি না শোনেন, তাহলে বিয়ে হবে না। তদ্রুপ একই বৈঠকে বিয়ে অনুষ্ঠান হতে হবে। বৈঠক দুই হলে বিয়ে হবে না।
এবার আসুন টেলিফোনে বিয়ের বিষয়ে। টেলিফোনে বিয়ের ক্ষেত্রে যেহেতু বর এক স্থানে এবং কনে অন্য স্থানে অবস্থান করেন, উপরন্তু সাক্ষীরা ইজাব-কবুল ফোনের মাধ্যমে শুনে থাকেন, সরাসরি বর বা বরের উকিল, কনে বা কনের উকিলকে দেখেন না এবং তাদের কথাও শোনেন না; সেহেতু ইসলামের দৃষ্টিতে এমন বিয়ে জায়েজ নয়।
তবে ইসলাম স্বভাব-প্রকৃতির ধর্ম। সহজ-সরল পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। মানুষের জীবনযাত্রাকে কঠিন করা বা বিষিয়ে তোলা ইসলামের কাম্য নয়। তাই প্রবাসীদের বিয়ে-শাদির বাস্তব সমস্যাকে ইসলাম জিইয়ে রাখেনি। বরং ইসলামের দৃষ্টিতে ফোনে বিয়ের একটি বিকল্প ব্যবস্থাও রয়েছে। জানা থাকলে ফোনে বিয়ের প্রয়োজনই পড়ে না। তা হচ্ছে, প্রবাসী পাত্র বা পাত্রী কোনো আপনজন বা যে কাউকে চিঠি, ফোন, ফ্যাক্স, ই-মেইল ইত্যাদির মাধ্যমে নিজের উকিল বানাবেন। উকিল অপর পক্ষের সামনে সাক্ষীদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন করবেন। এতে উভয় পক্ষ ও সাক্ষীরা একই বৈঠকে বিয়ে সম্পন্ন করতে সমর্থ হবেন। তাহলে ইসলামের দৃষ্টিতে আর কোনো আপত্তি থাকবে না। [ফাতাওয়া মাহমুদিয়া : ১১/১৬৩, ফাতাওয়া নিজামিয়া : ২/২০৭]।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান