,

আফগানিস্তানে তালেবানের সাথে শান্তির প্রচেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : আফগানিস্তানের সরকার এবং বিদ্রোহী তালেবানের মধ্যে শান্তি আলোচনার পথ খুঁজে বের করার লক্ষ্যে আফগান, পাকিস্তানী, চীনা এবং মার্কিন প্রতিনিধিদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে।

এক দশকেরও বেশি সময় ধরে আফগান সরকারের সঙ্গে তালেবানের লড়াই চলছে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই বৈঠকের মধ্য দিয়ে বৈঠকে অংশগ্রহণকারীরা আশা করছেন তালেবানের সঙ্গে সমঝোতার পথ খুলে যাবে।

তবে অন্তর্কলহে ছিন্নভিন্ন তালেবানের তরফ থেকে কোন প্রতিনিধি এই বৈঠকে অংশ নেয়নি।

তালেবান নেতা মুল্লা ওমর ২০১৩ সালে নিহত হয়েছেন, এই গোপন খবরটি ফাঁস হওয়ার পর তালেবানের সঙ্গে আফগান সরকারের একটি শান্তি উদ্যোগ গত বছর ভেস্তে যায়।

এর পর গত জুলাই মাসে মুল্লা মনসুরকে তালেবানের নতুন নেতা ঘোষণা করা হয়। কিন্তু বেশ কজন গুরুত্বপূর্ণ তালেবান অধিনায়ক তার প্রতি আনুগত্য প্রকাশে অস্বীকৃতি জানায়।

তালেবানের মধ্যে মুল্লা মোহাম্মদ রসুলের নেতৃত্বে আরেকটি উপদলের সৃষ্টি হয় যারা সরাসরি মুল্লা মনসুরের বিরোধিতা করছে। সূত্র : বিবিসি বাংলা150709122728_india_open_defecation_512x288_bbc_nocredit

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা