,

ওবামা জাতিসংঘের পরবর্তী মহাসচিব !

obama-unjpgআন্তর্জাতিক ডেস্ক : এক বছরের মধ্যে ক্ষমতা থেকে বিদায় নেবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউজ থেকে বিদায়ের পর ক্ষমতাধর এ রাষ্ট্রনেতা জাতিসংঘ মহাসচিব হওয়ার ইচ্ছা পোষণ করেছেন। আর এ নিয়ে চলছে বিস্তর আলোচনা।
গতকাল রবিবার যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে এ বিষয়ে জোর আলোচনা শুরু হয়েছে। বেশ কিছু গণমাধ্যমে দাবি করা হয়েছে, ওবামা ইতিমধ্যে বিষয়টি নিয়ে তাঁর দল ডেমোক্রাটিক পার্টি, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল রিপাবলিকান পার্টি এবং বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।
গত শুক্রবার এ বিষয়ে প্রথম একটি প্রতিবেদন প্রকাশিত হয় কুয়েতের আরবি ভাষার দৈনিক আল-জারিদায়। এরপরই মার্কিন গণমাধ্যমে বিষয়টি নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ হতে থাকে। তবে এর বিরোধিতা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু, যিনি মার্কিন প্রেসিডেন্টকে জাতিসংঘ মহাসচিব হওয়া ঠেকাতে আরব উপসাগরীয় অঞ্চলের দেশগুলো নিয়ে বিরোধিতা করছেন। জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে বলছে, কুয়েতের ওই দৈনিক ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে। যেখানে ওই কর্মকর্তারা জাতিসংঘের শীর্ষ পদে ওবামাকে নেতানিয়াহু দেখতে চান না বলে নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ার নাগরিক বান কি মুনের দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব থাকার সময় শেষ হবে চলতি বছরের ৩১ ডিসেম্বর। এর ২১ দিন পর দ্বিতীয় মেয়াদে ক্ষমতার সময় শেষ হবে মার্কিন প্রেসিডেন্টের।
একিকে ওবামার এ পরিকল্পনা জানার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী এর তীব্র বিরোধিতা করে বলেছেন, “ওবামার ক্ষমতার আট বছরে ইসরায়েল বরাবর উপেক্ষিত হয়েছে। এ ছাড়া এখন তিনি আন্তর্জাতিক ফোরামে আমাদের সমস্যাগুলো নিয়ে ঝামেলা তৈরি করতে জাতিসংঘের শীর্ষ স্থান দখল করতে চাচ্ছেন।”

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা