,

হজযাত্রায় এবার খরচ পড়বে ৩ লাখ ৬০ হাজার টাকা

2015_09_21_15_12_22_H69KBeoTSUTtJc4arLMc9dQt8Gh4x5_originalনিউজ ডেস্ক : সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ-১ এ ৬ হাজার টাকা ও প্যাকেজ-২ এ ৮ হাজার টাকা বাড়িয়ে জাতীয় হজ ও ওমরা নীতি ২০১৬ অনুমোদন করেছে মন্ত্রিসভা।

সোমবার (১১ জানুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার সপ্তাহিক নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদের সচিব মোহাম্মদ সফিউল আলম এ কথা জানান।

সচিব বলেন, এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ-১ খরচ হবে তিন লাখ ৬০ হাজার ২৮ টাকা। আর হজ প্যাকেজ-২ এ খরচ হবে তিন লাখ ৪ হার ৯ শত ০৩ টাকা। গত বছর এ দুটি প্যাকেজে যথাক্রমে খরচ হয়েছিল তিন লাখ ৫৪ হাজার ও ২ লাখ ৯৬ হাজার টাকা।

সচিব জানান, এ বছর বেসরকারি ব্যবস্থাপনায় প্রতিটি হজযাত্রীর জন্য ১ লাখ ৫৫ হাজার টাকা নেয়া হবে। এর সঙ্গে যোগ হবে থাকা-খাওয়া খরচ। গত বছর এ প্যাকেজের জন্য নেয়া হয়েছিল ১ লাখ ৪৮ হাজার টাকা। এক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে ১২ হাজার টাকার মতো। এ বছর প্রত্যেক হজযাত্রীকে আইডি কার্ড দেয়া হবে বলেও জানান তিনি।

গত বছর হজযাত্রীদের লাগেজ পাওয়া নিয়ে বিড়ম্বনার বিষয়ে বৈঠকে আলোচনা হলে বিমানমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘আশা করছি, এ বছর এ রকম কোনো সমস্যা হবে না।’

এ বছর সরকারিভাবে ৫ হাজার ও বেসরকারিভাবে ১ লাখ ৮ হাজার ৮ শত ৬৮ জন এবার হজে যাওয়ার সুযোগ পাবেন বলেও মন্ত্রিসভায় জানানো হয়। গত বছর হজ পালন করেছিললেন ১ লাখ ১ হাজার জন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ