,

দশ দিনে সৌদিতে ৫০ জনের শিরশ্ছেদ

2016_01_07_09_22_36_FQYSRrrAued1HbqVuRhLEeJxpbC1cb_originalআন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে রোববার এক বিদেশি নারীর শিরশ্ছেদ করা হয়েছে। দেশটিতে এ নিয়ে নতুন বছরের শুরুতেই ৫০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হল।

ওই নারী ছিলেন ইথিওপিয়ার নাগরিক এবং সৌদিতে তিনি গৃহকর্মী হিসেবে কাজ করতেন। রোববার তায়েফ অঞ্চলে গৃহকর্ত্রীকে হত্যার দায়ে অভিযুক্ত ওই নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

গতবছরের জানুয়ারিতে ওই নারীর বিরুদ্ধে মৃত্যুদণ্ড রায় দিয়েছিল এক সৌদি আদালত। রায়ের বিরুদ্ধে আপিল করার পর তার মৃত্যুদণ্ড স্থগিত করা হয়েছিল।

২০১৩ সালে দায়িফের মুসাইলাত গ্রামে গৃহকর্ত্রী দামতি ফরিদের মাথায় কুঠার দিয়ে আঘাত করে তাকে হত্যা করেছিলেন ওই গৃহকর্মী। স্থানীয় আদালতে দোষী সাব্যস্থ হওয়ার পর ৩০ বছরের ওই নারীর বিরুদ্ধে মৃত্যুদণ্ড রায় ঘোষণা করা হয়।

দেশটিতে শিরশ্ছেদ কোনো নতুন ঘটনা নয়। এর আগে গত বুধবার খুনের ঘটনায় আরো এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। এ নিয়ে জানুয়ারিতে মাত্র ১০ দিনের মাথায় ৫০ জনের শিরশ্ছেদ করা হল।

চলতি মাসের গোড়ার দিকে ‘সন্ত্রাসবাদের’ জন্য দোষী সাব্যস্ত ৪৭ জনের শিরশ্ছেদ করেছিল সৌদি আরব। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, শিয়া ধর্মীয় নেতা শেখ নিমর আল নিমর। তার মৃত্যুদণ্ডের জের ধরে ইরানের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে রিয়াদ।

২০১৫ সালে বিভিন্ন অপরাধে ১৫২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল সৌদি সরকার। মানবাধিকার-বিষয়ক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দেয়া তথ্য মতে, দেশটিতে গত দুই দশকের মধ্যে গতবছরই সবচাইতে বেশি সংখ্যক শিরশ্ছেদের ঘটনা ঘটেছিল। এর আগের বছর অর্থাৎ ২০১৪ সালে মাত্র ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। ১৯৯৫ সালে দেশটিতে সর্বোচ্চ ১৯২ জনের শিরশ্ছেদ করা হয়।

অ্যামনেস্টির তথ্য অনুযায়ী, গতবছরে ইরান ও চীনের পর বিশ্বের তৃতীয় মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ হচ্ছে সৌদি আরব। খুন, মাদকদ্রব্য পাচার, সশস্ত্র ডাকাতি, ধর্ষণ ও ধর্মত্যাগের মতো অপরাধেও সেখানে শিরশ্ছেদ হয়ে থাকে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা