,

প্রথম ম্যাচেই জয় পেল জুনিয়র টাইগাররা

9স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট-ইন্ডিজ অনুর্ধ্ব-১৯ দলকে ৮ উইকেটের বড় ব্যবধান হারিয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল জুনিয়র টাইগাররা। মিরপুরের হোম অফ ক্রিকেটে টসে জিতে প্রথমে ওয়েস্ট-ইন্ডিজ অনুর্ধ্ব-১৯ দলকে ব্যাটিংয়ে পাঠায় জুনিয়র টাইগার অধিনায়িক মেহেদি হাসান মিরাজ।
দেখে-শুনেই শুরু করে ক্যারিবিয়রা। ১৮ ওভারে ৩ উইকেটে ৭১ রান তুলে ফেলেছিল ওয়েস্ট-ইন্ডিজ। এরপরই শুরু হয় ছন্দ-পতন। বাংলাদেশের স্পিন তোপে মাত্র ১১৪ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট-ইন্ডিজের ইনিংস। ওয়েস্ট-ইন্ডিজের স্টিওয়ার্ট সর্বোচ্চ ৩১ রান করে। এ ছাড়া ওপেনার পোপ ৩০ রান করে।
বাংলাদেশের সালেহ আহমেদ শাওন ২৪ রানে ৪ উইকেট নেন। সাঈস সরকার ৯ ও সঞ্জিত সাহা ১৪ রানে ২ উইকেট নেন।
১১৫ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই পিনাক ঘোষের উইকেট হারায় বাংলাদেশ। ব্যক্তিগত ৩ রানে আউট হয় পিনাক। জয়রাজ শেখরও ১৮ রান করে আউট হয়ে যান। এরপর ওপেনার সাইফ এবং নাজমুল হোসেন শান্তর ব্যাটে ভর দিয়েই ২৯.৩ ওভার হাতে রেখে ৮ উইকেটের বড় জয় তুলে নেয় মিরাজের দল। সাইফ ৩৯ ও শান্ত সর্বোচ্চ ৪১ রানে অপরাজিত থাকেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা