বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অদম্য বাংলাদেশের চার সদস্য অব্যাহতি পেলেন

adommo_1370নিউজ ডেস্ক : রাজধানীর বনশ্রী থেকে ১০ শিশু উদ্ধারের ঘটনায় শিশু পাচারের অভিযোগে দায়েরকৃত মামলা থেকে অব্যাহতি পেয়েছেন ‘অদম্য বাংলাদেশ’ নামের বেসরকারি সংগঠনের ৪ সদস্য। পুলিশের আবেদনের প্রেক্ষিতে সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক সালেহ উদ্দিন আহমেদ তাদের অব্যাহতি দেন।

অভ্যাহতিপ্রাপ্ত চারজন হলেন- আরিফুর রহমান, হাসিবুল হাসান, জাকিয়া সুলতানা ও ফিরোজ আলম খান। রামপুরা থানার মামলায় এই চারজনকে অব্যাহতি দেয়ার আবেদন জানিয়ে গত ১৯ অক্টোবর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ।
গত বছরের ১২ সেপ্টেম্বর রামপুরার বনশ্রী এলাকার সি-ব্লকের ১০ নম্বর সড়কের ৭ নম্বর বাড়ির ষষ্ঠ তলা থেকে ১০ শিশুসহ এই চারজনকে গ্রেফতার করে পুলিশ। সেখানে থাকা শিশু মোবারক হোসেনের চাচার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

অদম্য বাংলাদেশ জানায়, এই সংগঠনটি পথশিশুদের পড়াশোনা করান, কম্পিউটার পরিচালনা শেখান, যাতে ভবিষ্যতে তারা ভালো মানুষ হতে পারে। উদ্ধার হওয়া ১০ শিশুর মধ্যে নয় শিশুই পথশিশু। যার চাচার অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছিল, সেই শিশু মোবারক বাসা থেকে রাগ করে চলে আসে।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে