বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রূপকথায় বর্ষার রূপের রহস্য

f2ed596c24c0bd545ed5e17107dfd9ce-3বিনোদন প্রতিবেদক : ঢাকাই ছবির নায়িকা বর্ষা এসেছিলেন মাছরাঙা টেলিভিশনের ‘রূপকথা’ অনুষ্ঠানের অতিথি হয়ে। এ অনুষ্ঠানের দৃশ্যধারণের কাজ চলছে এফডিসিতে। আজ সোমবার দুপুর ১২টায় এফডিসির ৯ নম্বর ফ্লোরে বর্ষার অংশের দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। শুটিং সেটে টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী অপর্ণার কাছে তাঁর রূপের রহস্য জানিয়েছেন বর্ষা। শুটিংয়ে উপস্থিত মানুষেরা বর্ষার রূপের রহস্য জানলেও টেলিভিশনের দর্শকদের তা জানতে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে।
অনুষ্ঠানের প্রযোজক ফয়েজ রেজা জানিয়েছেন, প্রিয় শিল্পীদের নিয়ে ভক্ত ও সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই। নায়িকাদের নিয়ে তো কথাই নেই। বিশেষ করে নায়িকার রূপের রহস্য নিয়ে ভক্তদের আগ্রহটা থাকে সবচেয়ে বেশি। আর দর্শকের আগ্রহের এ বিষয়টার প্রতি গুরুত্ব দিয়েই তারকাদের রূপের রহস্য জানানোর জন্যই এই ‘রূপকথা’ অনুষ্ঠান।
ফয়েজ রেজা বলেন, ‘এবারের লটে বেশ কয়েকটি পর্বের শুটিং করা হবে।’
‘রূপকথা’ অনুষ্ঠানের উপস্থাপনা করছেন অপর্ণা ঘোষ। অভিনয়ের বাইরে তাঁকে হাতেগোনা দু-একটি অনুষ্ঠান উপস্থাপনা করতে দেখা যায়।
অপর্ণা বলেন, ‘আমি খুব বেশি অনুষ্ঠান উপস্থাপনা করিনি। ক্যারিয়ারের শুরুতে ফয়েজ রেজা ভাইয়ের অনুষ্ঠান উপস্থাপনা করেছিলাম। এখনো তাঁর বিভিন্ন অনুষ্ঠানে আমাকে সঞ্চালক হিসেবে দেখা যায়। রেজা ভাইয়ের অনুষ্ঠানগুলো বেশ আনন্দ নিয়ে উপস্থাপনা করি। ভালো লাগে। তবে আমি নিজে সঞ্চালক পরিচয়ে পরিচিত হতে চাই না।’
‘রূপকথা’ অনুষ্ঠান প্রসঙ্গে অপর্ণা বলেছেন, ‘এ অনুষ্ঠানের প্রতি পর্বে একজন করে তারকা অতিথি হয়ে এসেছেন। তাঁরা সবাই নিজেদের লাইফস্টাইল সম্পর্কে খোলামেলা কথা বলেছেন। জানিয়েছেন তাঁদের সৌন্দর্যের রহস্যের নানা কথা। আমি সঞ্চালক হয়ে তাঁদের সেই কথা দর্শকদের সামনে তুলে ধরার কাজটি করেছি মাত্র।’

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান