,

১০ লাখ সদস্য এখন নায়লা নাঈমের পরিবারে

nayla
www.amaderbrahmanbaria.com

এই সময়ের আলোচিত মডেল নায়লা নাঈম। কখনও মডেলিং দিয়ে দর্শকদের মন জয়, কখনও বা আইটেম গান করে। তিনি যাই করেন না কেন তাই যেন খবরের শিরোনাম হয়ে যায়। সব কিছু ভিন্ন ভাবেই উপস্থাপন করতে পছন্দ করেন তিনি। তাই তার ভক্ত সংখ্যা কম নয়। তারকারা ভক্তদের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে এখন শরণাপন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের। এর সাহায্যে ভক্তরা জানতে পারছে তার প্রিয় তারকার কর্মকাণ্ড সম্পর্কে।

বলতে গেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক হয়েছে একটা পরিবারের মতো। যেখানে তারকারা তার ভক্তদের সঙ্গে শেয়ার করতে পারেন সব কিছু। আর নায়লার সেই পরিবারের সদস্য সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। মানে এখন তার ফেসবুক পেইজে ভক্ত সংখ্যা ১ মিলিয়ন বা ১০ লাখ।

এই বিষয়ে নায়লা বলেন, ‘সত্যি অনেক ভালো লাগছে বিষয়টি ভেবে যে এতো ভক্ত রয়েছে আমার।তাদের অনুপ্রেরণা আমাকে আরও ভালো কাজ করতে সাহায্য করবে আশা করি’।

গতকাল ফেসবুক পেইজে ১০ লাখ সদস্য হওয়ায় বন্ধুদের সঙ্গে একটা ছোট পার্টিও করে ফেলেন এই মডেল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে