,

এসআই মাসুদ ক্লোজড

ডেস্ক রিপোর্ট (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : শনিবার রাতে গোলাম রাব্বী নামে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তাকে নির্যাতনের অভিযোগে অভিযুক্ত মোহাম্মদপুর থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মাসুদ শিকদারকে ক্লোজড করা হয়েছে। সোমবার তাকে ক্লোজড করা হয়।
ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ওয়াহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এসআই মাসুদ শিকদারকে সোমবার সকালে ক্লোজড করে তেজগাঁও উপ-কমিশনারের কার্যালয়ে নেয়া হয়েছে।

প্রাথমিক তদন্তে এসআই মাসুদ শিকদারের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

এর আগে, পুলিশি নির্যাতনের ঘটনায় গোলাম রাব্বী তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার বরাবর অভিযোগ করেছিলেন। রাব্বীর অভিযোগের প্রেক্ষিতে ঘটনা তদন্তে মোহাম্মদপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনারকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।

প্রসঙ্গত, শনিবার রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুুরের বিহারী ক্যাম্প হয়ে বাসার দিকে যাচ্ছিলেন রাব্বী। বিহারী ক্যাম্পের সামনে পুলিশ তাকে বাধা দেয়। ‘নেশা জাতীয় দ্রব্য কাছে আছে’ এই বলে তাকে কোনো কিছু না বলেই তল্লাশির চেষ্টা চালায় তারা। এরপর কথা কাটাকাটির এক পর্যায়ে রাব্বীকে লাঠি-রাইফেলের বাট দিয়ে গুতানো শুরু করে পুলিশ সদস্যরা।Mashud20160111062924

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে