,

এবার আসছে স্মার্ট স্যুটকেস

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : আজকাল সবাই স্মার্টফোন,স্মার্ট টিভির,স্মার্ট ঘড়ি এবং স্মার্ট রিং এর কথা সবাই শুনেছেন। এবার এই খাতায় নাম লেখাতে আসছে স্মার্ট স্যুটকেস। এই নতুন গেজেট স্যুটকেস ট্রাভেল ব্যাগের মত বহন করতে হবে না। এতে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যার ফলে ডিভাইসটি আটোমেটিক মালিককে অনুসরণ করবে বলে জানা গিয়েছে। ‘এনইউএ’ রোবটিকস নামের একটি সংস্থা এই স্মার্ট স্যুটকেস তৈরি করছে। যদিও ডিভাইসটি এখনও পরীক্ষামূলক পর্যায়তে রয়েছে। তবে সংস্থার তরফ থেকে দাবী করা হচ্ছে, আগামী এক বছরের মধ্যে স্মার্ট স্যুটকেস বাজারে পাওয়া যাবে।   ডিভাইসটির ব্যাপারে এনইউএ রোবটিকসের অ্যালেক্স লিবম্যান জানিয়েছেন, যে কোনো পণ্যই হতে পারে স্মার্ট এবং রোবটিক। দৈনন্দিন জীবনের স্মার্ট ও রোবটিক জিনিস আনার চিন্তা থেকে এই স্মার্ট স্যুটকেস তৈরির কথা মাথায় আসে। এই স্মার্ট স্যুটকেস মালিককে অনুসরণ করার জন্য ক্যামেরা সেন্সর ও ব্লুটুথ রয়েছে। এই ব্লুটুথ স্মার্টফোনের ব্লুটুথের সাহায্য নিয়ে নির্দিষ্ট অ্যাপের সঙ্গে সংযুক্ত করা হলে তা মালিকের অবস্থান বুঝে তাকে অনুসরণ করবে।REKHAJAYA-628x360

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে