বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেতাদের জামিনে তুষ্ট হয়ে দেবতাকে আঙ্গুল দান

181942_1আন্তর্জাতিক ডেস্ক : প্রিয় নেতার জন্য লোকে কত কিছুই না করে। মহাভারতের একলব্য তাঁর গুরুর নির্দেশে হাতের বুড়ো আঙ্গুল কেটে বাদ দিয়েছিলেন। এবার ভারতের কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী ও সহসভাপতি রাহুল গান্ধীর জন্য বাম হাতের কনিষ্ঠা আঙ্গুল বলি দিয়েছেন দেশটির কর্ণাটক রাজ্যের ইন্দুভালু সুরেশ (৩৫)।

ন্যাশনাল হেলান্ড পত্রিকা সংক্রান্ত মামলায় গত ২৫ ডিসেম্বরে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী জামিন পাওয়ার আনন্দে ইন্দুভালু সুরেশ এ কাজ করেন। রাজ্যের রাজধানী ব্যাঙ্গালুরু থেকে ৬০ কিলোমিটার দূরে রামানাগারামে বসবাসকারী ইন্দুভালু তিরুপতি মন্দিরে তাঁর আঙ্গুল দান করেন।

গান্ধী পরিবারের অন্ধভক্ত ইন্দুভালু টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘আদালত থেকে সোনিয়া ও রাহুলকে সমন পাঠানো হলে পুরো কংগ্রেস দল উদ্বিগ্ন হয়ে পড়ে। তখনই আমি দিব্যি করি যদি আমার নেতাদের জামিন হয়, তাহলে ভগবানকে আমি আমার আঙ্গুল দান করব।’

ইন্দুভালু বলেন, ‘আমি আমার পরিবারকে না জানিয়ে এক বন্ধুকে নিয়ে তিরুপতি মন্দিরে যাই। জামিন দেওয়ার জন্য ভগবানকে ধন্যবাদ জানিয়ে লেখা একটি চিঠি এবং কাটা আঙ্গুলটি একটি এক হাজার টাকার নোটে পেঁচিয়ে দানপাত্রে ফেলি। তিনি আরো বলেন, ‘আঙ্গুলটি কাটার সময় কোনো ব্যথাই পাইনি। পরে মন্দিরের পাশের এক হাসপাতালে গিয়ে ডাক্তারদের বলি, গাড়ি ঠিক করতে গিয়ে আঙ্গুলটি কেটে গেছে।’

গত শনিবার কর্ণাটকের আবাসনমন্ত্রী এম এইচ অম্বরীশ জে পি নগরে নিজের বাড়িতে গ্রানাইড ব্যবসায়ী ইন্দুভালুকে ডেকে পাঠান। ইন্দুভালুর কাণ্ডে বিস্মিত হয়ে মন্ত্রী তাঁকে বলেন, ‘আপনি কলিযুগের একলব্য। আমরা চাই না দলের জন্য কেউ এ ধরনের ব্যথা পাক।’ মন্ত্রী তাঁকে আরো বলেন, ‘আপনি এ কাজ করেছেন কেন? আপনি পদযাত্রা করতে পারতেন কিংবা অন্য কোনোভাবে দলের জন্য উদ্বেগ প্রকাশ করতে পারতেন।’

এ জাতীয় আরও খবর

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার

আগারগাঁওয়ে শুরু হচ্ছে হজ-ওমরাহ মেলা

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরকার ও বিএনপিতে রদবদলের আলোচনা