,

ব্রিটেনে মাদ্রাসার জন্য বাধ্যতামূলক নিবন্ধন

160107151954_islam_britain_640x360_bbc_nocreditআন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ মুসলিমদের মধ্যে কট্টরপন্থী বিশ্বাসের বিস্তার ঠেকাতে দেশটির সরকার সেখানকার সকল মাদ্রাসা এবং ধর্ম শিক্ষার প্রতিষ্ঠানকে বাধ্যতামূলক নিবন্ধন করার উদ্যোগ নিয়েছে। একইসাথে এসব প্রতিষ্ঠানকে নিয়মিত পরিদর্শনের আওতায় আনা হচ্ছে।

এ নিয়ে সারা দেশে মুসলিম সম্প্রদায়ের সাথে মত বিনিময়ের এক প্রক্রিয়া আজ শেষ হচ্ছে।
মাদ্রাসা এবং কোরান শিক্ষার ওপর নজরদারির এই উদ্যোগ নিয়ে ব্রিটেনে মুসলিম সম্প্রদায় বিভক্ত হয়ে পড়েছে।

সরকার ধর্মে নাক গলাচ্ছে বলে অনেকে মনে করছেন। এ উদ্যোগের বিরোধীদের আশঙ্কা, সরকার যেভাবে চাইবে, একসময় হয়ত সেভাবেই শিশুদের ইসলাম শিক্ষা দিতে হবে।
ব্রিটেনের প্রায় প্রতিটি মসজিদের সাথে কোরান ও ধর্ম শিক্ষার ব্যবস্থা রয়েছে। স্কুলের পরে এবং ছুটির দিনগুলোতে শিশু কিশোররা ইসলাম শিক্ষার জন্য যায়।

ব্রিটিশ সরকারের ভয় কোনো নিয়ন্ত্রণ না থাকায় এরকম কিছু প্রতিষ্ঠান থেকে শিশুদের কট্টরপন্থী আদর্শে উদ্বুদ্ধ করা হচ্ছে বা সেরকম ঝুঁকি রয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা