,

মেক্সিকোয় বাস নদীতে, ফুটবল খেলোয়াড়সহ নিহত ২০

Bus1452482408আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোয় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে ফুটবল খেলোয়াড় ও সমর্থকসহ ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। রোববার মেক্সিকোর পূর্বে ভেরাক্রজ রাজ্যের আতোইয়াক পৌর শহরে এ ঘটনা ঘটে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, বাসটি যাত্রীদের নিয়ে নির্ধারিত গতির চেয়েও অতিরিক্ত গতিতে ছুটছিল। আতোইয়াক ব্রিজে ওঠার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি ব্রিজের বেষ্টনী ভেঙে নদীতে পড়ে যায়।

রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, বাসটি আতোইয়াক নদীর মাঝখানে পড়ে গিয়েছিল। এ ঘটনায় ২০ জন মৃত ও ১০ আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, একটি ম্যাচে যোগ দিতে বাসটি খেলোয়াড় ও সমর্থকদের নিয়ে যাচ্ছিল। বাসের যাত্রীদের মধ্যে শিশুও ছিল।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা