বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজামীর স্ত্রী-সন্তানরা কোথায় কী করছেন?

812-400x281মানবতাবিরোধী অপরাধে দ-িত জামায়াতের আমির মতিউর রহমান নিজামী চার ছেলে এবং দুই মেয়ে সহ মোট ছয় সন্তানের জনক। ছোট ছেলে নাদিম তালহা এখনো ছাত্র হলেও বাকি পাঁচ সন্তান বিভিন্ন জায়গায় চাকরি করছেন। জেনে নিন এদের চেনেন কি না। কারণ, কিছুদিন আগে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পুত্রকে মানুষ চিনে ফেলায় গ্রামীণফোনের চাকরি ছাড়তে হয়েছে।

নিজামীর সন্তানদের মধ্যে সবার বড় মেয়ে মোহসিনা ফাতেমা। তিনি পড়াশোনা শেষ করে বর্তমানে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। আর মোহসিনা ফাতেমার স্বামী সাইফুল্লাহ মানসুর বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বিটিভির সংবাদ পাঠক ছিলেন। তবে মহাজোট সরকার ক্ষমতায় আসার পর তিনি আর সুবিধা করতে পারেননি। বর্তমানে ঢাকার একটি বেসরকারি কলেজে শিক্ষকতা করছেন তিনি।

বড় ছেলে ড. নাকিবুর রহমান পড়ালেখা করেছেন মালয়েশিয়ার আন্তজার্তিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে যুক্তরাষ্ট্রের নর্থ করোলিনা ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন। পরিবার-পরিজন নিয়ে সেখানেই আছেন তিনি।
দ্বিতীয় ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন। তামিরুল মিল্লাত মাদ্রাসা থেকে কামিল পাশ করে রাবেয়া ভূঁইয়া একাডেমীতে আইন বিষয়ে পড়ালেখার পর লন্ডন গিয়ে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেছেন। নিজামীর ছেলেদের মধ্যে কেবল নাজিব মোমেনই দেশে অবস্থান করছেন। তিনি বর্তমানে হাইকোর্টে আইন পেশায় নিয়োজিত রয়েছেন।

ডা. নাইমুর রহমান খালেদ। তিনি নিজামীর তৃতীয় ছেলে। পড়াশোনা করেছেন পাকিস্তানের একটি মেডিক্যাল কলেজে। বর্তমানে অস্টেলিয়ায় চিকিৎসক হিসেবে কর্মরত। চিকিৎসা সেবায় তিনি বেশ মনযোগী হওয়ায় দেশ বা দেশের রাজনীতি নিয়ে কোনও মাথা ব্যথা নেই তার। ব্যস্ত শুধু নিজেকে নিয়েই।
ছোট ছেলে নাদিম তালহা এখনও ছাত্র। মালয়েশিয়া আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়ালেখা করছেন। এখনো ছাত্র হলেও ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমে রয়েছে তার ব্যাপক বিরোধিতা। প্রায়ই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে ট্রাইব্যুনালবিরোধী বিভিন্ন প্রচারণা চালিয়ে ব্যস্ত সময় কাটান তিনি।

ছোট মেয়ে খাদিজা পড়াশোনা শেষ করে বর্তমানে লন্ডনের একটি স্কুলে শিক্ষকতা করেন। ছোট মেয়ের স্বামী ব্যারিস্টার নজরুল ইসলাম। নজরুল এক সময় শিবিরের সেক্রেটারি ছিলেন। নজরুল ইসলাম বর্তমানে লন্ডনে আইন পেশায় নিয়োজিত রয়েছেন বলে জানা যায়।
নিজামীর স্ত্রী সামসুন্নাহার নিজামীও পিছিয়ে নেই। তিনি গুলশানে অবস্থিত ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে জামায়াতের নারী শাখার নেত্রীও তিনি।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান