,

ইরানকে সতর্কবার্তা আরব লীগ পররাষ্ট্রমন্ত্রীদের

160110183150_arab_league_624x351_afpআন্তর্জাতিকে ডেস্ক : ইরানে সৌদি কূটনৈতিক মিশনে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা।

ইরানকে সতর্ক করে দিয়ে তারা বলেছেন আরব দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে যেন ইরান হস্তক্ষেপ না করে।

সৌদি শিয়া নেতা নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার পর থেকে ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্কে উত্তেজনা চরমে উঠেছে।

মিশরের কায়রোতে আরব লীগের এক জরুরী বৈঠকে নেতারা ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন-আরব দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে ইরান যদি ‘হস্তক্ষেপ’ করতেই থাকে তাহলে দেশটি তাদের তীব্র বিরোধিতার সম্মুখীন হবে।

সৌদি আরবে প্রখ্যাত শিয়া নেতা নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের পর ইরানের শিয়া মতাবলম্বীরা তেহরানে সৌদি দূতাবাসে হামলা চালায়।

সৌদি আরবে শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকর করার পর শিয়া সম্প্রদায়ের মানুষ বিক্ষুব্ধ হয়ে পড়ে।

এ ঘটনায় ইরানের সঙ্গে সবধরনের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব। এরপর কয়কটি আরব দেশও ইরান থেকে তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করেন।

কায়রোতে আরব লীগের জরুরী বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান বলেন, “ইরান সাম্প্রদায়িক আচরণ করেছে। আর তারা আরব দেশগুলোর বিষয়ে বারবার হস্তক্ষেপ করছে। তারা যদি ভালো না হয়ে বিশৃঙ্খল প্রতিবেশী হতে চায় সে অনুযায়ী আমরা দেশটির সঙ্গে আচরণ করব”।

বৈঠকে ইরানের প্রতি সতর্কবার্তায় সব দেশই সায় দিয়েছে তবে লেবানন তাতে তেমন সায় দেয়নি। উল্লেখ্য লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহর প্রভাব অনেক বেশী।

ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের বিষয় নিয়ে আঞ্চলিক এবং আন্তর্জাতিক জোটের সঙ্গে আলোচনা করা হবে বলে জানানো হয়েছে আরব লীগের পক্ষ থেকে।

তবে পদক্ষেপের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা