,

মধ্যরাত থেকে সারা দেশে শৈত্যপ্রবাহ

Kusha_Rajdhani_1নিউজ ডেস্ক : আজ মধ্যরাত থেকে আগামী দুইদিন সারা দেশে শৈত্যপ্রবাহ বয়ে যাবে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানাগেছে ।
সূত্র জানায়, পৌষ মাসের শেষে এসে চলতি মৌসুমের তৃতীয় দফা শৈত্যপ্রবাহ শুরু হয়েছে রংপুর বিভাগে। সেই সঙ্গে মাঝরাত থেকে সকাল পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় পড়ছে মাঝারি থেকে ঘনকুয়াশা। আর আজ মধ্যেরাত থেকে সারা দেশে শৈত্যপ্রবাহ বয়ে যাবে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, সোমবার থেকে বুধবার পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকবে। রাজশাহী বিভাগেও শৈত্যপ্রবাহের আরোও বিস্তার ঘটবে।
আবহাওয়া অধিদপ্তর পরিচালক মোঃ শাহ আলম বলেন, আজ মধ্যেরাত থেকে সারা দেশে ঘনকুয়াশা ও শৈত্যপ্রবাহ বয়ে যেত পারে । তাপমাত্রা বেশি কমে যাবে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে। এসব বিভাগে তাপমাত্রা বৃদ্ধি পেতে আরোও তিন থেকে চার দিন সময় লাগবে।
রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এসময় রাজশাহীতে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ও বদলগাছিতে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়।
এদিকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে বলেছে, রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। যা যশোর, কুষ্টিয়া, শ্রীমঙ্গল অঞ্চলসহ রাজশাহী বিভাগের উপর দিয়ে বিস্তার লাভ করতে পারে।
সারাদেশে রাতের ও দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এসময় মধ্যরাত থেকে সকাল পর‌্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
প্রসঙ্গত,ডিসেম্বর মাসের দ্বিতীয়ার্ধে পৌষ মাসের শুরুতে দেশের ওপর দিয়ে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যায়। এসময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৭-৮ ডিগ্রি সেলসিয়াস নেমে যাওয়ায় সারাদেশে অনুভূত হয় বেশ শীত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে