,

বিশ্বসেরা অধিনায়ক মাশরাফি!

Mashrafiস্পোর্টস ডেস্ক : দেশপ্রেম ও ক্রিকেটারদের সূর্যের মতো তেজোদীপ্ত এবং হিমালয়ের মতো অটল হতে শিখেছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা। তার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের অন্যতম ক্রিকেটের পরাশক্তি হয়ে আত্মপ্রকাশ করেছে।

তার তেজোদীপ্ত নেতৃত্বের কারণে মাশরাফি বিশ্বের সেরা অধিনায়ক হওয়ার জন্য নির্বাচিত হয়েছেন। ২০১৫ সালের পারফর্মেন্সের ওপর ভিত্তি করে বিশ্বের সেরা অধিনায়ক হওয়ার দৌঁড়ে রয়েছেন ৫টি দেশের ৫ জন অধিনায়ক। এদের মধ্যে যে কোনো একজন পেতে যাচ্ছেন বিশ্বের সেরা অধিনায়কের সন্মান।

ইএসপিএন আয়োজন করেছে এই জটিল অংকের। মাশরাফির সাথে লড়াই হবে ভারতের বিরাট কোহলি, ইংল্যান্ডের অ্যালিস্টার কুক, পাকিস্তানের মিসবাহ উল হক ও নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম।

মাশরাফির বিন মুর্তজার নেতৃত্বে বাংলাদেশ যতটা সাফল্য অর্জন করেছে তালিকায় ডাক পাওয়াদের মধ্যে অন্য কোনো ক্রিকেটারের এই সাফল্য নেই। মাশরাফি ২০১৫ সালে বাংলাদেশকে ৫টি ওয়ানডে সিরিজ জিতিয়েছেন। ২০১৫ সালে ওয়ানডেতে সাফল্যর দিক থেকে বাংলাদেশের অবস্থান ছিল দুই নম্বরে।

তবে উল্লেখ করার বিষয় হল সেরা অধিনায়ক হওয়ার জন্য ইএসপিএন বাছাই করেনি অস্ট্রেলিয়ার অধিনায়ককে। অন্যদিকে অল রাউন্ডারের বিবেচনায়ও এগিয়ে মাশরাফি। মাশরাফি একজন বিশ্বমানের বোলারই শুধু নন, মাঠের অধিনায়কত্বেও বেশ এগিয়ে তিনি।

ইএসপিএনের নির্বাচক প্যানেল এই ৫ জনের মধ্যে থেকে যে কোনো একজনকে বিশ্বের সেরা অধিনায়ক হিসাবে ঘোষণা দেবে। সে চমক দেখার আগে বলা যায় নিঃসন্দেহে এই তালিকায় এগিয়ে রয়েছেন মাশরাফি বিন মুর্তজা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা