,

আজ বিকেলে ঢাকায় আসছে জিম্বাবুয়ে

2016_01_03_00_52_53_GGqPat2xFwNBP2qdiwwzyyPfYHAxuo_originalস্পোর্টস ডেস্ক : চার ম্যাচের টি২০ সিরিজ খেলতে আজ সোমবার বিকেলে ঢাকায় এসে পৌছাবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এদিন বিকেল ৪টা ৫৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি প্লেনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে চিগুম্বুরা শিবির। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট বিভাগ থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এরআগে গত বছরের নভেম্বরে বাংলাদেশ সফরে এসেছিল জিম্বাবুয়ে ক্রিকেট দল। সেবার মাশরাফি বাহিনীর বিপক্ষে তিনটি ওয়ানডে এবং দুটি টি২০ ম্যাচ খেলেছিল তারা। ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়েছিল তারা। তবে টি২০ সিরিজে ১-১ ব্যবধানে ড্র করেছিল জিম্বাবুয়ে।

এবার জিম্বাবুয়ে চার ম্যাচের টি২০ সিরিজ খেলতে আসছে। বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার টি২০ সিরিজের সবগুলো ম্যাচ খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আগামী ১৫, ১৭, ২০ ও ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের ম্যাচগুলো। সিরিজ শেষে ২৩ জানুয়ারি বাংলাদেশ ত্যাগ করবে সফরকারীরা।

সোমবার ঢাকায় আসবে জিম্বাবুয়ে দল। একদিন বিশ্রামের পর মঙ্গলবার বেলা ১২টায় ইউ-এস এয়ারলাইন্সের একটি ফ্ল্যাইটে যশোরে যাবে তারা।পরে সেখান থেকে বাসযোগে খুলনায় যাবে সফরকারী শিবির। বিসিবির সংশ্লিষ্ট বিভাগ হতে এমনটিই জানানো হয়েছে।

বাংলাদেশে আসার আগে প্রস্তুতি খুব একটা ভালো হয়নি জিম্বাবুয়ের। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের সঙ্গে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে তারা হেরেছে ৩-২ ব্যবধানে। আর দুই ম্যাচের টি২০ সিরিজে ১-০তে পিছিয়ে রয়েছে তারা। দ্বিতীয় টি২০ ম্যাচ হবে আজই শারজায়। বাংলাদেশ সময় রাত দশটায় শুরু হবে ম্যাচটি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা